হোম > সারা দেশ > গাজীপুর

খাবারের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি

গাজীপুরের টঙ্গীতে খাবারের প্রলোভন দেখিয়ে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার ফুফাতো ভাইয়ের বিরুদ্ধে। শনিবার রাত পৌনে ১০টার দিকে টঙ্গীতে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক।

পুলিশ জানায়, শনিবার রাতে অভিযুক্ত ব্যক্তি তার মামাতো ভাইকে খাবার দেওয়ার কথা বলে নিজ কক্ষে নিয়ে যান। পরে সেখানে শিশুটির ওপর নির্যাতন চালান বলে অভিযোগ রয়েছে। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান।

নির্যাতনের পর শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

গাজীপুরের কয়েক জায়গায় ‘টর্চার সেল’: দ্রুত তদন্তে পুলিশকে নির্দেশ

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

শ্রীপুরে ভাগাড় থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে গৃহকর্মীর মৃত্যু

কালিয়াকৈরে বন বিভাগের উচ্ছেদ অভিযানে কোটি টাকার সরকারি বনভূমি উদ্ধার

চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে প্রাণ গেল অজ্ঞাত ব্যক্তির

বিদ্যালয়ের পাশে ভাগাড় অপসারণ, জেলা প্রশাসকের উদ্যোগে স্বস্তি

গাজীপুরে নারী পোশাকশ্রমিকের মৃত্যু

বিদ্যালয়ের পাশে ভাগাড়, ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থীরা

চাঁদা চাওয়ায় যুবদল নেতাকে গাছে বেঁধে রাখল জনতা