হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে নারী পোশাকশ্রমিকের মৃত্যু

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি 

প্রতীকী ছবি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় সাহেরা খাতুন (১৮) নামের এক নারী পোশাকশ্রমিক মারা গেছেন। বুধবার (১০ জুন) সকালে উপজেলার মৌচাক ঢুলিগড়া টাওয়ার মার্কেট এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সাহেরা খাতুন টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার গোবিন্দা এলাকার জলিল মিয়ার মেয়ে। তিনি স্বামী শ্যামল মিয়াকে নিয়ে মৌচাক এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন এবং স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। তাঁর স্বামী শ্যামল মিয়া পেশায় গাড়িচালকের সহকারী (হেলপার)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার দুপুরে শ্যামল মিয়া কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত ২টার দিকে বাসায় ফিরে তিনি ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরে কোনোভাবে দরজা খুলে ঘরে প্রবেশ করলে সাহেরাকে গলায় কাপড় প্যাঁচানো এবং অচেতন অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। এ সময় তাঁর চিৎকারে বাড়ির মালিক ও আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।

খবর পেয়ে বুধবার সকালে কালিয়াকৈর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলের মর্গে পাঠানো হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গাজীপুরের কয়েক জায়গায় ‘টর্চার সেল’: দ্রুত তদন্তে পুলিশকে নির্দেশ

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

শ্রীপুরে ভাগাড় থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে গৃহকর্মীর মৃত্যু

কালিয়াকৈরে বন বিভাগের উচ্ছেদ অভিযানে কোটি টাকার সরকারি বনভূমি উদ্ধার

চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে প্রাণ গেল অজ্ঞাত ব্যক্তির

বিদ্যালয়ের পাশে ভাগাড় অপসারণ, জেলা প্রশাসকের উদ্যোগে স্বস্তি

বিদ্যালয়ের পাশে ভাগাড়, ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থীরা

চাঁদা চাওয়ায় যুবদল নেতাকে গাছে বেঁধে রাখল জনতা

শ্রীপুরে সাবেক মেয়র আনিছুর রহমানের জানাজায় মানুষের ঢল