হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

গ্রেপ্তার করা আসামি জাহাঙ্গীর। ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, মারধর, গাড়ি ভাঙচুর ও আসামি ছিনতাইয়ের ঘটনায় প্রধান অভিযুক্ত দুই ডজন মামলার আসামি মো. জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

আজ শুক্রবার সকালে র‍্যাব-১ স্পেশালাইজড কোম্পানি, পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মো. নাফিজ বিন জামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে শ্রীপুর উপজেলার আনসার রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জাহাঙ্গীর আলম (২৬) শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের বাসিন্দা।

র‍্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩১ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানা-পুলিশের একটি দল পৌর শহরের মাওনা চৌরাস্তা এলাকার পিয়ার আলী ডিগ্রি কলেজের পেছনে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় মাদক বিক্রির অভিযোগে জাহাঙ্গীরসহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে জাহাঙ্গীরের সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। তারা পুলিশ সদস্যদের মারধর করে গ্রেপ্তার জাহাঙ্গীরকে ছিনিয়ে নেয়। এ সময় পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করা হয়। হামলায় পুলিশের পাঁচ সদস্য আহত হন।

এই ঘটনায় শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) অরুণ কুমার বিশ্বাস বাদী হয়ে মামলা দায়ের করেন। ছিনিয়ে নেওয়া জাহাঙ্গীরের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, মাদকসহ বিভিন্ন আইনে দুই ডজনের বেশি মামলা রয়েছে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার গভীর রাতে শ্রীপুরের আনসার রোড এলাকা থেকে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, র‍্যাব গ্রেপ্তার আসামিকে থানায় হস্তান্তর করেছে। আজ শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

গাজীপুরের কয়েক জায়গায় ‘টর্চার সেল’: দ্রুত তদন্তে পুলিশকে নির্দেশ

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

শ্রীপুরে ভাগাড় থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে গৃহকর্মীর মৃত্যু

কালিয়াকৈরে বন বিভাগের উচ্ছেদ অভিযানে কোটি টাকার সরকারি বনভূমি উদ্ধার

চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে প্রাণ গেল অজ্ঞাত ব্যক্তির

বিদ্যালয়ের পাশে ভাগাড় অপসারণ, জেলা প্রশাসকের উদ্যোগে স্বস্তি

গাজীপুরে নারী পোশাকশ্রমিকের মৃত্যু

বিদ্যালয়ের পাশে ভাগাড়, ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থীরা

চাঁদা চাওয়ায় যুবদল নেতাকে গাছে বেঁধে রাখল জনতা