হোম > সারা দেশ > গাজীপুর

ব্যাংক ম্যানেজারকে অপহরণ, মুক্তিপণ আদায় শেষে মহাসড়কে ফেলে দিল দুর্বৃত্তরা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি 

প্রতীকী ছবি

গাজীপুরের কালিয়াকৈরে কৃষি ব্যাংকের এক কর্মকর্তাকে অপহরণ করে শারীরিক নির্যাতনের মাধ্যমে এক লাখ টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে চন্দ্রা-নবীনগর মহাসড়কের কবিরপুর এলাকায় ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেল সাড়ে ৫টার দিকে কালিয়াকৈর বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যাংক কর্মকর্তার নাম আব্দুস সবুর। তিনি কালিয়াকৈর কৃষি ব্যাংক শাখার ব্যবস্থাপক (ম্যানেজার) হিসেবে কর্মরত রয়েছেন।

ভুক্তভোগী ও ব্যাংক কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৫টার দিকে আব্দুস সবুর কালিয়াকৈর বাইপাস এলাকায় বগুড়াগামী পরিবহনের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় একটি মাইক্রোবাস এসে তাঁকে ধাক্কা দিয়ে সড়কে ফেলে দেয়। পরে গাড়ির ভেতরে থাকা কয়েকজন জোরপূর্বক তাঁকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।

অপহরণের পর চলন্ত মাইক্রোবাসের ভেতরে প্রায় চার ঘণ্টা ধরে তাঁর ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। একপর্যায়ে অপহরণকারীরা মোবাইল ফোনের মাধ্যমে তাঁর কাছ থেকে এক লাখ টাকা মুক্তিপণ আদায় করে নেয়‌। রাত ১০টার দিকে গুরুতর আহত অবস্থায় তাঁকে চন্দ্রা-নবীনগর মহাসড়কের কবিরপুর এলাকায় গাড়ি থেকে ফেলে দিয়ে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে স্থানীয় লোকজন সড়কের পাশে তাঁকে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

গাজীপুরের কয়েক জায়গায় ‘টর্চার সেল’: দ্রুত তদন্তে পুলিশকে নির্দেশ

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

শ্রীপুরে ভাগাড় থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে গৃহকর্মীর মৃত্যু

কালিয়াকৈরে বন বিভাগের উচ্ছেদ অভিযানে কোটি টাকার সরকারি বনভূমি উদ্ধার

চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে প্রাণ গেল অজ্ঞাত ব্যক্তির

বিদ্যালয়ের পাশে ভাগাড় অপসারণ, জেলা প্রশাসকের উদ্যোগে স্বস্তি

গাজীপুরে নারী পোশাকশ্রমিকের মৃত্যু

বিদ্যালয়ের পাশে ভাগাড়, ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থীরা

চাঁদা চাওয়ায় যুবদল নেতাকে গাছে বেঁধে রাখল জনতা