হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গী হোটেলকক্ষ থেকে যুবকের লাশ উদ্ধার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি

গাজীপুরের টঙ্গীতে রাসেল (৪১) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ ‎বুধবার টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় ‘হোটেল বিক্রমপুর’ নামের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।

রাসেল কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার নায়কান্দি ভূঁইয়াপাড়া গ্রামের রাজা মিয়ার ছেলে। তিনি পেশায় একজন বাবুর্চি।

‎‎টঙ্গী পূর্ব থানার উপরিদর্শক (এসআই) মেহেদী হাসান এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, রাসেল গতকাল মঙ্গলবার রাতে আবাসিক হোটেলটির দ্বিতীয় তলার একটি কক্ষ ভাড়া নেন। আজ বিকেলে হোটেলের পরিচ্ছন্নতাকর্মী কক্ষটি পরিষ্কার করতে যান। এ সময় ওই যুবকের কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর পাঠান। খবর পেয়ে পুলিশ ওই কক্ষের বিছানা থেকে রাসেলের লাশ উদ্ধার করে।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ময়নাতদন্তের প্রতিবেদনে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি মামলা করার প্রস্তুতি চলছে।

গাজীপুরের কয়েক জায়গায় ‘টর্চার সেল’: দ্রুত তদন্তে পুলিশকে নির্দেশ

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

শ্রীপুরে ভাগাড় থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে গৃহকর্মীর মৃত্যু

কালিয়াকৈরে বন বিভাগের উচ্ছেদ অভিযানে কোটি টাকার সরকারি বনভূমি উদ্ধার

চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে প্রাণ গেল অজ্ঞাত ব্যক্তির

বিদ্যালয়ের পাশে ভাগাড় অপসারণ, জেলা প্রশাসকের উদ্যোগে স্বস্তি

গাজীপুরে নারী পোশাকশ্রমিকের মৃত্যু

বিদ্যালয়ের পাশে ভাগাড়, ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থীরা

চাঁদা চাওয়ায় যুবদল নেতাকে গাছে বেঁধে রাখল জনতা