হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে ২টি বস্তি এলাকায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ১৬

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

টঙ্গীতে পুলিশের অভিযানে ১৬ জন গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের টঙ্গীতে ছিনতাই ও মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার টঙ্গীর এরশাদনগর ও ব্যাংক মাঠ বস্তিতে এ অভিযান চালানো হয়। এ সময় বেশ কিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শাকিল, জয়, জাহিদ, হৃদয়, শান্ত, সোহাগ, মামুন, নাসির, খালিদ হাসান, শিবা, পারভেজ, মাসুম, কিরণ, মুক্তার, মাইনউদ্দিন রাব্বি ও জয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে দুটি বস্তিতে অভিযান চালায় পুলিশ। অভিযানে কয়েকটি ঘরে তল্লাশি করে দেশীয় অস্ত্র জব্দ করা হয়। এ সময় ১৬ জনকে আটক করা হয়। পরে থানায় এনে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান আজকের পত্রিকাকে বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা শেষে আদালতে পাঠানো হয়েছে।

গাজীপুরের কয়েক জায়গায় ‘টর্চার সেল’: দ্রুত তদন্তে পুলিশকে নির্দেশ

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

শ্রীপুরে ভাগাড় থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে গৃহকর্মীর মৃত্যু

কালিয়াকৈরে বন বিভাগের উচ্ছেদ অভিযানে কোটি টাকার সরকারি বনভূমি উদ্ধার

চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে প্রাণ গেল অজ্ঞাত ব্যক্তির

বিদ্যালয়ের পাশে ভাগাড় অপসারণ, জেলা প্রশাসকের উদ্যোগে স্বস্তি

গাজীপুরে নারী পোশাকশ্রমিকের মৃত্যু

বিদ্যালয়ের পাশে ভাগাড়, ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থীরা

চাঁদা চাওয়ায় যুবদল নেতাকে গাছে বেঁধে রাখল জনতা