হোম > সারা দেশ > গাজীপুর

‎টঙ্গীতে বাবা-ছেলের মরদেহ উদ্ধার, আটক ১

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

ঘর থেকে ছেলের ও রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের টঙ্গীতে নিজ ঘর থেকে ছেলে ও পার্শ্ববর্তী রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ‎রোববার ভোরে টঙ্গীর বনমালা রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। ‎নিহত ব্যক্তিরা হলেন সোহেল হোসেন (৫৫) ও তাঁর ছেলে সাকিব হোসেন (১৭)। তাঁরা টঙ্গীর বনমালা এলাকার বাসিন্দা। ঘটনার পর নিহত ব্যক্তির বড় ছেলে সোহান হোসেনকে (৩০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

নিহত সাকিব হোসেন একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।‎

‎পুলিশ জানায়, সোহেল তাঁর দুই সন্তানকে নিয়ে টঙ্গীর বনমালা এলাকায় নিজ বাসায় বাস করছিলেন। রোববার সকালে সোহেলের মরদেহ রেললাইনে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ সাকিবের রক্তাক্ত মরদেহ বাসার মেঝে থেকে ও তার বাবা সোহেলের মরদেহ পার্শ্ববর্তী একটি রেললাইন থেকে উদ্ধার করে।‎

‎টঙ্গী পূর্ব থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ‘দুজনের মরদেহ উদ্ধার করে গাজীপুরের শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় নিহত ব্যক্তির বড় ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় এনেছি। প্রাথমিকভাবে ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে।’

গাজীপুরের কয়েক জায়গায় ‘টর্চার সেল’: দ্রুত তদন্তে পুলিশকে নির্দেশ

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

শ্রীপুরে ভাগাড় থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে গৃহকর্মীর মৃত্যু

কালিয়াকৈরে বন বিভাগের উচ্ছেদ অভিযানে কোটি টাকার সরকারি বনভূমি উদ্ধার

চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে প্রাণ গেল অজ্ঞাত ব্যক্তির

বিদ্যালয়ের পাশে ভাগাড় অপসারণ, জেলা প্রশাসকের উদ্যোগে স্বস্তি

গাজীপুরে নারী পোশাকশ্রমিকের মৃত্যু

বিদ্যালয়ের পাশে ভাগাড়, ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থীরা

চাঁদা চাওয়ায় যুবদল নেতাকে গাছে বেঁধে রাখল জনতা