হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে স্বামীর ছুরিকাঘাতে পোশাকশ্রমিকের মৃত্যু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

গাজীপুরে স্বামীর ছুরিকাঘাতে পোশাকশ্রমিকের মৃত্যু। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে ছুরিকাঘাতে শারমিন রুমা (২৫) নামের এক পোশাকশ্রমিক খুন হয়েছেন। এ ঘটনার পর থেকে নিহত শারমিনের স্বামী পলাতক রয়েছেন। আজ শুক্রবার শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড গ্রামের কেওয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শারমিন রুমা নেত্রকোনা জেলার সদর উপজেলার ফাজিলপুর গ্রামের মো. রতন মিয়ার স্ত্রী। তিনি শ্রীপুর পৌরসভার কেওয়া এলাকায় ভাড়া বাড়িতে থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতেন। আর মো. রতন মিয়া (৩২) একই এলাকার মহর আলীর ছেলে।

এনামুল হক নামের স্থানীয় এক বাসিন্দা জানান, এখানে ভাড়া বাসায় ওঠার পর থেকে তাঁদের মধ্যে পারিবারিক কলহ লেগে থাকত। আজ বিকেলে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে রতন ধারালো ছুরি দিয়ে পেছন থেকে স্ত্রীকে উপর্যুপরি আঘাত করেন।

এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে রক্তাক্ত স্ত্রীকে ফেলে পালিয়ে যান রতন। পরে তাঁকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আল নাফিজ আজকের পত্রিকাকে বলেন, শারমিন রুমা নামের এক নারীকে মৃত অবস্থায় কয়েকজন লোক হাসপাতালে নিয়ে আসেন। শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহত পোশাকশ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে ঘাতক স্বামী রতন মিয়া পলাতক রয়েছেন।

তাঁকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। নিহত শারমিনের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলমান। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

গাজীপুরে ঝুট ব্যবসা দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে যুবক দগ্ধ

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, কয়েকজন চিকিৎসক অনুপস্থিত

মাদক কারবার ও সেবনে বাধা দেওয়ায় নারীকে গুলি, স্বামীকে কুপিয়ে জখম

গভীর রাতে সুজন সহসভাপতির হাত-পা বাঁধা লাশ উদ্ধার

টঙ্গীতে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত, ছিনতাইকারীর পায়ের রগ কেটে দিল জনতা

নিয়োগ-বাণিজ্যের অভিযোগ: ডুয়েট ভিসির পদত্যাগের দাবিতে স্মারকলিপি

শ্রীপুরে গভীর রাতে গজারিগাছ পাচারের চেষ্টা, জনতার ধাওয়ায় পালাল চক্র

জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত চৌক্কার খাল পুনঃখনন করা হবে: পানিসম্পদমন্ত্রী

মাদক কারবারে বাধা দেওয়ায় রাজমিস্ত্রিকে মারধর, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু