হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীর তুরাগ নদে বেইলি সেতুর দাবিতে উড়াল সেতু অবরোধ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদের ওপর বেইলি সেতু স্থাপনের দাবিতে ব্যবসায়ীদের ঢাকা বিআরটি প্রকল্পের উড়াল সেতু অবরোধ। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদের ওপর বেইলি সেতু স্থাপনের দাবিতে ঢাকা বিআরটি প্রকল্পের উড়াল সেতু অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

আজ শনিবার বেলা ১১টার দিকে ঢাকার আবদুল্লাহপুর ও টঙ্গী অংশের ব্যবসায়ীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবস্থান নিয়ে মানববন্ধন করেন। পরে তাঁরা টঙ্গী বাজার এলাকায় উড়ালসেতু অবরোধ করে বিক্ষোভ দেখান। এতে প্রায় পৌনে এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

বিক্ষোভে অংশ নিয়ে বক্তব্য দেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, সাবেক সভাপতি রাশেদুল ইসলাম কিরণ, গাজীপুর মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম খান কালা, টঙ্গী পূর্ব থানা বিএনপির দপ্তর সম্পাদক মিজানুর রহমান, যুবদল নেতা জি এম হাসান, বি এম শামীম, তৈয়ব আলী, হানিফ প্রমুখ।

ব্যবসায়ীরা জানান, রাজধানীর সঙ্গে টঙ্গীর একমাত্র যোগাযোগব্যবস্থা এই বেইলি সেতু। তুরাগ নদের ওপর তিনটি বেইলি সেতুর মধ্যে একটি সম্প্রতি ভেঙে যায়। ঢাকা বাস র‌্যাপিড ট্রানজিটের (বিআরটি) পক্ষ থেকে মহাসড়কের পশ্চিম পাশে থাকা আরেকটি সেতু অপসরণ করা হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন টঙ্গী বাজারের ব্যবসায়ী ও ক্রেতারা। সেতুটি সরিয়ে ফেলা হলে ক্রেতাশূন্য হয়ে পড়বে বাজার।

টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি রাশেদুল বলেন, ‘প্রায় ১০০ বছর আগে তুরাগ নদের তীরে এই বাজার গড়ে ওঠে। বেইলি ব্রিজটি সরিয়ে ফেলা হলে বাজারে ক্রেতারা আসতে পারবে না। আমরা প্রথমে সড়ক ও জনপথের প্রকৌশলীকে অবগত করেছিলাম। তিনি আমাদের ঢাকা বাস র‍্যাপিড ট্রানজিটের ব্যবস্থাপনা পরিচালকের কাছে যেতে বলেন। সেখানে গিয়েও কোনো সমাধান হয়নি। তাই আজ বিআরটি প্রকল্পের উড়াল সেতুতে জড়ো হয়ে বিক্ষোভ করছি।’

পরে গাজীপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী শরিফুল আলম বেইলি ব্রিজ নির্মাণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধরা। কিছুক্ষণ পর যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

নির্বাহী প্রকৌশলী শরিফুল বলেন, ‘বিআরটি প্রকল্পের অধীনে একটি ও আমাদের (সওজ) অধীনে দুটি বেইলি ব্রিজ ছিল। গত ফেব্রুয়ারি মাসে দুর্ঘটনায় একটি বেইলি ব্রিজ ভেঙে পড়ে যায়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) অনুমতি দিলে তুরাগ নদের ওপর আমরা স্থায়ীভাবে দুটি বেইলি ব্রিজ স্থাপনের ব্যবস্থা করব।’

মাদক কারবারে বাধা দেওয়ায় রাজমিস্ত্রিকে মারধর, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

শ্রীপুরে আসামি গ্রেপ্তার অভিযানে হামলা, দুই থানার ১১ পুলিশ আহত

শ্রীপুরে গজারি বনের পাশে আগুনে পোড়া যুবকের মরদেহ উদ্ধার

গাজীপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, পুড়ল যাত্রীবাহী বাস

কালিয়াকৈরে খোলা ম্যানহোলে পড়ে অজ্ঞাতনামা শিশুর মৃত্যু

টিএসসিতে লাঠি হাতে তেড়ে আসা সেই তরুণ গাজীপুরের হত্যা মামলার প্রধান আসামি

১৮ মাস পর টঙ্গী আ.লীগ কার্যালয়ে ব্যানার ও জাতীয় পতাকা

শ্রীপুরে আওয়ামী লীগের কার্যালয়ে রহস্যময় আগুন

স্ট্যান্ডে চাঁদার দাবিতে সিএনজি অটোচালককে মারধর, সড়ক অবরোধ করে বিক্ষোভ

গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণ ও তাঁর পরিবারের ৪১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ