হোম > সারা দেশ > গাজীপুর

ভোট শুরুর আগে হৃদরোগে সহকারী প্রিজাইডিং অফিসারের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর থেকে 

গাজীপুর মহানগরের বোর্ডবাজারের উত্তর খাইলকুর এলাকার জামিয়া রশিদিয়া মাদ্রাসা ও এতিমখানার কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রিজাইডিং অফিসার মো. আব্দুল করিম (৬০) মারা গেছেন। 

আজ রোববার সকালে ভোটগ্রহণ শুরুর আগে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয় বলে গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবুল ফাতেহ মো. শফিকুল ইসলাম।  

শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, নিহত সহকারী প্রিজাইডিং কর্মকর্তার বাড়ি গাজীপুরের কালিগঞ্জ উপজেলার পুটান গ্রামে। তিনি কালীগঞ্জ উপজেলার জামালপুর সিদ্দিকিয়া বালিকা দাখিল মাদ্রাসার সহকারী সুপার ছিলেন।

তিনি বলেন, ‘আব্দুল করিম শনিবার রাতেই কেন্দ্রে দায়িত্বে যোগ দেন। রাত ১২টা পর্যন্ত তিনি কেন্দ্রে অবস্থান করছিলেন। সকালে ভোটগ্রহণ শুরুর আগে তিনি নাস্তা করতে কেন্দ্রের বাইরে যান। নাস্তা শেষে কেন্দ্রে ফেরার পথে তিনি হৃদরোগে আক্রান্ত হন। তার স্থলে রিজার্ভ কর্মকর্তাদের মধ্য থেকে অন্য একজনকে সহকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কেন্দ্রের ভোটগ্রহণ যথারীতি চলছে।’

গাছা থানার ওসি মো. শাহ আলম জানান, হৃদরোগে আক্রান্ত হওয়ার পর আব্দুল করিমকে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে হাসপাতালের আবাসিক চিকিৎসক মোঃ রফিকুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

গাজীপুরের কয়েক জায়গায় ‘টর্চার সেল’: দ্রুত তদন্তে পুলিশকে নির্দেশ

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

শ্রীপুরে ভাগাড় থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে গৃহকর্মীর মৃত্যু

কালিয়াকৈরে বন বিভাগের উচ্ছেদ অভিযানে কোটি টাকার সরকারি বনভূমি উদ্ধার

চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে প্রাণ গেল অজ্ঞাত ব্যক্তির

বিদ্যালয়ের পাশে ভাগাড় অপসারণ, জেলা প্রশাসকের উদ্যোগে স্বস্তি

গাজীপুরে নারী পোশাকশ্রমিকের মৃত্যু

বিদ্যালয়ের পাশে ভাগাড়, ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থীরা

চাঁদা চাওয়ায় যুবদল নেতাকে গাছে বেঁধে রাখল জনতা