হোম > সারা দেশ > গাজীপুর

ডুয়েট ক্যাম্পাস কমপ্লিট শাটডাউন: সপ্তম দিনেও অনড় শিক্ষার্থীদের একাংশ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে ব্লকেড কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ক্যাম্পাসে নতুন উপাচার্য নিয়োগ প্রত্যাখ্যান করে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সপ্তম দিনেও তাঁরা দাবি আদায়ে অনড় অবস্থান বজায় রেখেছেন।

আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে ব্লকেড কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এতে প্রশাসনিক কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গেছে। ক্যাম্পাসে প্রবেশে বাধা থাকায় কিছু শিক্ষার্থী সীমানা প্রাচীর টপকে ঝুঁকি নিয়ে ভেতরে প্রবেশ করছেন বলে জানা গেছে।

এর আগে রোববার দিনভর বিক্ষোভ, পাল্টাপাল্টি ধাওয়া ও উত্তেজনায় পুরো ক্যাম্পাসে অস্থির পরিস্থিতি তৈরি হয়। শিক্ষার্থীরা জানান, তাঁদের তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন ও শাটডাউন কর্মসূচি চলবে।

তাঁদের প্রধান দাবি হলো—নতুন উপাচার্যের নিয়োগ বাতিল করে ডুয়েট থেকেই উপাচার্য নিয়োগ নিশ্চিত করা।

এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো চূড়ান্ত সমাধানের ঘোষণা আসেনি। ফলে টানা আন্দোলনে ক্যাম্পাসে অচলাবস্থা অব্যাহত রয়েছে।

গাজীপুরের কয়েক জায়গায় ‘টর্চার সেল’: দ্রুত তদন্তে পুলিশকে নির্দেশ

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

শ্রীপুরে ভাগাড় থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে গৃহকর্মীর মৃত্যু

কালিয়াকৈরে বন বিভাগের উচ্ছেদ অভিযানে কোটি টাকার সরকারি বনভূমি উদ্ধার

চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে প্রাণ গেল অজ্ঞাত ব্যক্তির

বিদ্যালয়ের পাশে ভাগাড় অপসারণ, জেলা প্রশাসকের উদ্যোগে স্বস্তি

গাজীপুরে নারী পোশাকশ্রমিকের মৃত্যু

বিদ্যালয়ের পাশে ভাগাড়, ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থীরা

চাঁদা চাওয়ায় যুবদল নেতাকে গাছে বেঁধে রাখল জনতা