হোম > সারা দেশ > গাজীপুর

নৌকা প্রার্থীর প্রচারে ফেরদৌস-রিয়াজ-নিপুণ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারে নতুন মাত্রা যোগ করেছেন চলচ্চিত্রের কয়েকজন তারকা। আজ রোববার অভিনেতা ফেরদৌস, রিয়াজ, চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ, চিত্রনায়িকা মাহিয়া মাহি, জেসমিনসহ অনেকে মহানগরীতে নৌকা প্রার্থীর প্রচারণায় অংশ নেন। 

২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন। আগামীকাল সোমবার মধ্যরাত থেকে বন্ধ হয়ে যাবে সব ধরনের প্রচারণা। তাই শেষ মুহূর্তে ভোটারদের মধ্যে আগ্রহ সৃষ্টি করতে আজ বিকেলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমত উল্লার পক্ষে ভোটারদের কাছে ভোট চেয়েছেন চলচ্চিত্রের তারকারা। 

সরেজমিন জানা গেছে, আজ ফেরদৌস-রিয়াজরা গাজীপুরের টঙ্গী এলাকা থেকে প্রচার শুরু করেন। তাঁরা খোলা গাড়িতে করে টঙ্গী থেকে ধীরাশ্রম, জয়দেবপুর, রথখোলা, কৃষি গবেষণা, চান্দনা চৌরাস্তা, বাইপাস ও কোনাবাড়ী এলাকায় যেতে যেতে ভোটের প্রচারে অংশ নেন। এ সময় পথে পথে ভিড় জমান স্থানীয় ভোটাররা। খোলা ট্রাকে উন্নয়নের নানা গান গেয়ে ও নেচে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করেন এবং নৌকা প্রতীকে ভোট চান। এ সময় চলচ্চিত্র শিল্পীরা কয়েকটি পথসভায় বক্তব্য দেন। 

পথসভায় চিত্রনায়ক ফেরদৌস বলেন, ‘নানা কারণে গাজীপুর শহরের গুরুত্ব রয়েছে। এখানে শিল্পকারখানা রয়েছে, লাখ লাখ মানুষ বসবাস করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখে-শুনে-বুঝে আজমত উল্লাকে গাজীপুর সিটি করপোরেশনে মেয়র পদে মনোনয়ন দিয়েছেন। তিনি একজন ভালো মানুষ, নৌকা প্রতীকের জয় মানে শেখ হাসিনার জয়, বাংলাদেশের জয়।’ 

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ বলেন, ‘আপনারা সবাই যেভাবে আমাকে এবং কাঞ্চন ভাইকে সহযোগিতা করেছেন, তেমনি নৌকা ও আজমত উল্লা ভাইকে সহযোগিতা করবেন। ২৫ মে আপনারা নৌকা প্রতীকে ভোট দিন; যাতে আজমত উল্লা বিজয়ী হয়ে উন্নয়নের কাজ এগিয়ে নিতে পারেন। এ বার্তা দিতেই গাজীপুরে এসেছি।’

গাজীপুরের কয়েক জায়গায় ‘টর্চার সেল’: দ্রুত তদন্তে পুলিশকে নির্দেশ

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

শ্রীপুরে ভাগাড় থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে গৃহকর্মীর মৃত্যু

কালিয়াকৈরে বন বিভাগের উচ্ছেদ অভিযানে কোটি টাকার সরকারি বনভূমি উদ্ধার

চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে প্রাণ গেল অজ্ঞাত ব্যক্তির

বিদ্যালয়ের পাশে ভাগাড় অপসারণ, জেলা প্রশাসকের উদ্যোগে স্বস্তি

গাজীপুরে নারী পোশাকশ্রমিকের মৃত্যু

বিদ্যালয়ের পাশে ভাগাড়, ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থীরা

চাঁদা চাওয়ায় যুবদল নেতাকে গাছে বেঁধে রাখল জনতা