হোম > সারা দেশ > গাজীপুর

জাম্বুরির সমাপনী উপলক্ষে প্রধানমন্ত্রী কাল গাজীপুর যাচ্ছেন

গাজীপুর প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুরের মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে স্কাউট জাম্বুরি সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে কাল বুধবার গাজীপুর আসছেন। ১৯ জানুয়ারি ৩২তম এশিয়া প্যাসিফিক ও একাদশ জাতীয় এ জাম্বুরি শুরু হয়েছে।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আজ মঙ্গলবার মৌচাকের জাম্বুরি ময়দানে সমাপনী অনুষ্ঠানের মহড়া হয়েছে। এ উপলক্ষে জাম্বুরি ময়দানে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা।

এশিয়া প্যাসিফিক অঞ্চল ছাড়াও ইউরোপ, আমেরিকাসহ দেশ-বিদেশের প্রায় ১১ হাজার স্কাউট, স্কাউট কর্মকর্তা, স্বেচ্ছাসেবক রোভার স্কাউট ৯ দিনের এই সমাবেশে অংশ নিচ্ছেন।

এদিকে গতকাল সোমবার জাম্বুরিতে তাঁবু জলসা অনুষ্ঠিত হয়েছে। তাঁবু জলসায় প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন রিমি। স্কাউটসের জাতীয় উপকমিশনার (স্ট্র্যাটেজিক প্ল্যানিং ও গ্রোথ) মো. জামাল হোসেনের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ।

গাজীপুরের কয়েক জায়গায় ‘টর্চার সেল’: দ্রুত তদন্তে পুলিশকে নির্দেশ

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

শ্রীপুরে ভাগাড় থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে গৃহকর্মীর মৃত্যু

কালিয়াকৈরে বন বিভাগের উচ্ছেদ অভিযানে কোটি টাকার সরকারি বনভূমি উদ্ধার

চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে প্রাণ গেল অজ্ঞাত ব্যক্তির

বিদ্যালয়ের পাশে ভাগাড় অপসারণ, জেলা প্রশাসকের উদ্যোগে স্বস্তি

গাজীপুরে নারী পোশাকশ্রমিকের মৃত্যু

বিদ্যালয়ের পাশে ভাগাড়, ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থীরা

চাঁদা চাওয়ায় যুবদল নেতাকে গাছে বেঁধে রাখল জনতা