হোম > সারা দেশ > গাজীপুর

কালীগঞ্জে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা

কালিগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে এক বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার মুক্তারপুরের নাসু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত এস এম ইমদাদুল হক আকলু (৬০) মুক্তারপুরের রামচন্দ্রপুর এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে। তিনি ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বিএনপি সভাপতির দায়িত্ব পালন করছিলেন। 

বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) কর্মকর্তা মারুফ হোসেন। 

মুক্তারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক নয়ন বাগমার জানান, এসএম ইমদাদুল হক সকালে চা খাওয়ার উদ্দেশ্যে নাসু মার্কেট এলাকায় যান। তিনি পৌঁছার সঙ্গে সঙ্গেই আওয়ামী লীগের লোক দলবল নিয়ে এসে লাঠিসোঁটা নিয়ে এসে অতর্কিত হামলা করে। ওই হামলায় ঘটনাস্থলেই তিনি নিহত হন। হামলাকারীরা পালিয়ে গেলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

স্থানীয়রা জানিয়েছেন, রাজনৈতিক প্রতিপক্ষের কারণে এই হত্যা করা হয়েছে। তবে তারা কাউকে শনাক্ত করতে পারেনি। 

এ বিষয়ে জানতে মুক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেনের মোবাইল ফোনে কল দেওয়া হলে ফোন বন্ধ পাওয়া যায়। 

কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) কর্মকর্তা মারুফ হোসেন বলেন, ‘খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করি। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।’

মাদক কারবারে বাধা দেওয়ায় রাজমিস্ত্রিকে মারধর, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

শ্রীপুরে আসামি গ্রেপ্তার অভিযানে হামলা, দুই থানার ১১ পুলিশ আহত

শ্রীপুরে গজারি বনের পাশে আগুনে পোড়া যুবকের মরদেহ উদ্ধার

গাজীপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, পুড়ল যাত্রীবাহী বাস

কালিয়াকৈরে খোলা ম্যানহোলে পড়ে অজ্ঞাতনামা শিশুর মৃত্যু

টিএসসিতে লাঠি হাতে তেড়ে আসা সেই তরুণ গাজীপুরের হত্যা মামলার প্রধান আসামি

১৮ মাস পর টঙ্গী আ.লীগ কার্যালয়ে ব্যানার ও জাতীয় পতাকা

শ্রীপুরে আওয়ামী লীগের কার্যালয়ে রহস্যময় আগুন

স্ট্যান্ডে চাঁদার দাবিতে সিএনজি অটোচালককে মারধর, সড়ক অবরোধ করে বিক্ষোভ

গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণ ও তাঁর পরিবারের ৪১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ