হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে ২ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গ্রেপ্তার শৈশব ও আলী নূর। ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে দুই স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ জুলাই) দুপুরে টঙ্গীর দত্তপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

‎গ্রেপ্তার ব্যক্তিরা হলেন টঙ্গীর দত্তপাড়া এলাকার ইসমাইল হোসেন ইসলামের ছেলে স্বেচ্ছাসেবক লীগ নেতা শৈশব (২৮) ও বনমালা এলাকার মজিবুর ব্যাপারীর ছেলে স্বেচ্ছাসেবক লীগ নেতা আলী নূর (৩২)। ‎

‎পুলিশ জানায়, শনিবার দুপুরে ওই দুই স্বেচ্ছাসেবক লীগ নেতা টঙ্গীর দত্তপাড়া এলাকায় অবস্থান করছেন এমন তথ্যে পুলিশ অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করে। স্বেচ্ছাসেবক লীগ নেতা শৈশবের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ টঙ্গীর পূর্ব থানায় চারটি ও আলী নূরের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। ‎

টঙ্গী পূর্ব থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। শনিবার তাঁদের আদালতে পাঠানো হবে।

গাজীপুরের কয়েক জায়গায় ‘টর্চার সেল’: দ্রুত তদন্তে পুলিশকে নির্দেশ

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

শ্রীপুরে ভাগাড় থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে গৃহকর্মীর মৃত্যু

কালিয়াকৈরে বন বিভাগের উচ্ছেদ অভিযানে কোটি টাকার সরকারি বনভূমি উদ্ধার

চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে প্রাণ গেল অজ্ঞাত ব্যক্তির

বিদ্যালয়ের পাশে ভাগাড় অপসারণ, জেলা প্রশাসকের উদ্যোগে স্বস্তি

গাজীপুরে নারী পোশাকশ্রমিকের মৃত্যু

বিদ্যালয়ের পাশে ভাগাড়, ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থীরা

চাঁদা চাওয়ায় যুবদল নেতাকে গাছে বেঁধে রাখল জনতা