হোম > সারা দেশ > গাজীপুর

নাটোরে ধরা পড়া নীলগাইটির ঠাঁই হলো সাফারি পার্কে

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

নাটোরে ধরা পড়া নীলগাইটি ট্রাকে করে গাজীপুরের সাফারি পার্কে নিয়ে আসা হয়। ছবি: আজকের পত্রিকা

নাটোরের বাগাতিপাড়ায় গ্রামবাসীর হাতে আটক হওয়া বিলুপ্তপ্রায় নীলগাইটির ঠাঁই হলো গাজীপুরের সাফারি পার্কে। বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা আজ রোববার সকালে প্রাণীটি পার্কে হস্তান্তর করেন।

পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. রফিকুল ইসলাম বলেন, বাগাতিপাড়া উপজেলার শেখপাড়ায় নীলগাইটি দেখতে পান গ্রামের লোকজন। এরপর গ্রামবাসী ধাওয়া করে এটি আটক করে স্থানীয় প্রশাসনের কাছে তুলে দেন। বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা প্রাণীটিকে এনে সাফারি পার্কে হস্তান্তর করেন। এটি শারীরিকভাবে আহত। একে পার্কের বিশেষ বেষ্টনীতে রেখে বিশেষভাবে যত্ন নেওয়া হচ্ছে।

এসিএফ রফিকুল জানান, হস্তান্তর করা নীলগাইটি পুরুষ। গত ১৬ জানুয়ারি সাফারি পার্কের দেয়াল টপকে পালিয়ে যাওয়া নীলগাইটিই এটি কি না এখন পর্যন্ত তা নিশ্চিত হওয়া যায়নি।

গাজীপুরের কয়েক জায়গায় ‘টর্চার সেল’: দ্রুত তদন্তে পুলিশকে নির্দেশ

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

শ্রীপুরে ভাগাড় থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে গৃহকর্মীর মৃত্যু

কালিয়াকৈরে বন বিভাগের উচ্ছেদ অভিযানে কোটি টাকার সরকারি বনভূমি উদ্ধার

চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে প্রাণ গেল অজ্ঞাত ব্যক্তির

বিদ্যালয়ের পাশে ভাগাড় অপসারণ, জেলা প্রশাসকের উদ্যোগে স্বস্তি

গাজীপুরে নারী পোশাকশ্রমিকের মৃত্যু

বিদ্যালয়ের পাশে ভাগাড়, ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থীরা

চাঁদা চাওয়ায় যুবদল নেতাকে গাছে বেঁধে রাখল জনতা