হোম > সারা দেশ > গাজীপুর

পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে কালীগঞ্জে একজন গ্রেপ্তার

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি 

বিলাস মজুমদার। ছবি: সংগৃহীত

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পুবাইল থানা এলাকায় পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে বিলাস মজুমদার (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুবাইল থানা-পুলিশ। গতকাল রোববার দুপুরে পুবাইল থানার মীরের বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার বিলাস কালীগঞ্জ উপজেলার বান্দাখলা এলাকার হরিদাস মজুমদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই এহতেশাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তি একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে ডাকাতি, দস্যুতা ও মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এ ছাড়া তার বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। স্থানীয়দের অভিযোগ, তিনি আগেও মাদকসহ জনতার হাতে আটক হয়েছিলেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিলাস মজুমদার ডাকাতির প্রস্তুতির বিষয়টি স্বীকার করেছেন। পরে আজ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গাজীপুরের কয়েক জায়গায় ‘টর্চার সেল’: দ্রুত তদন্তে পুলিশকে নির্দেশ

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

শ্রীপুরে ভাগাড় থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে গৃহকর্মীর মৃত্যু

কালিয়াকৈরে বন বিভাগের উচ্ছেদ অভিযানে কোটি টাকার সরকারি বনভূমি উদ্ধার

চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে প্রাণ গেল অজ্ঞাত ব্যক্তির

বিদ্যালয়ের পাশে ভাগাড় অপসারণ, জেলা প্রশাসকের উদ্যোগে স্বস্তি

গাজীপুরে নারী পোশাকশ্রমিকের মৃত্যু

বিদ্যালয়ের পাশে ভাগাড়, ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থীরা

চাঁদা চাওয়ায় যুবদল নেতাকে গাছে বেঁধে রাখল জনতা