হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে হরতালের সমর্থনে ঝটিকা মশাল মিছিল, বাসে আগুন 

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর কোনাবাড়িতে আগামীকাল রোববারের হরতালের সমর্থনে মশাল জ্বালিয়ে ঝটিকা মিছিল করেছে বিএনপি। স্থানীয় বিএনপির কতিপয় নেতা কর্মী আজ শনিবার রাত ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়িতে মিছিল করেন। 

এর কিছুক্ষণ পর রাত পৌনে ৯টার দিকে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয়রা জানান, কোনাবাড়ি থানা বিএনপির বেশ কিছু নেতা কর্মী আগামীকাল রোববার বিএনপির ডাকা হরতালের সমর্থনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর মহানগরীর কোনাবাড়ি থানাধীন এনটিকেসি নামক পোশাক কারখানার সামনে থেকে পল্লী বিদ্যুৎ পর্যন্ত মশাল মিছিল বের করে। তাঁরা মশাল জ্বালিয়ে হরতালের সমর্থনে স্লোগান দিতে থাকেন। 

এর কিছুক্ষণ পরই কোনাবাড়ি থানাধীন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আনজুমাম তেল পাম্প সংলগ্ন রাস্তায় থাকা আজমেরী পরিবহনের একটি বাসে কয়েকজন দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত পৌনে ৯টার দিকে ৭-৮ জনের একটি দল মোটরসাইকেলে এসে আজমেরী পরিবহনের একটি বাসে আগুন দিয়ে চলে যায়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন আজকের পত্রিকাকে বলেন, কোনাবাড়িতে একটি বাসে অগ্নিসংযোগের পর খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ বিষয়ে মহানগর পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফুল ইসলাম জানান, মশাল মিছিল ও অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায়। কিন্তু ঝটিকা মিছিল শেষে মিছিলকারীরা এবং আগুন দিয়ে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।

গাজীপুরের কয়েক জায়গায় ‘টর্চার সেল’: দ্রুত তদন্তে পুলিশকে নির্দেশ

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

শ্রীপুরে ভাগাড় থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে গৃহকর্মীর মৃত্যু

কালিয়াকৈরে বন বিভাগের উচ্ছেদ অভিযানে কোটি টাকার সরকারি বনভূমি উদ্ধার

চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে প্রাণ গেল অজ্ঞাত ব্যক্তির

বিদ্যালয়ের পাশে ভাগাড় অপসারণ, জেলা প্রশাসকের উদ্যোগে স্বস্তি

গাজীপুরে নারী পোশাকশ্রমিকের মৃত্যু

বিদ্যালয়ের পাশে ভাগাড়, ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থীরা

চাঁদা চাওয়ায় যুবদল নেতাকে গাছে বেঁধে রাখল জনতা