হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে ভাড়াবাড়ি থেকে হিজড়ার ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে ভাড়াবাড়ি থেকে আব্দুল মান্নান অনন্যা (২২) নামের এক হিজড়ার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত আব্দুল মান্নান অনন্যা শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের দক্ষিণ বারতোপা গ্রামের নূরুল আমিনের সন্তান। তিনি ধনুয়া গ্রামের তোফাজ্জল হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। তাঁর লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু রায়হান। 

নিহতের সহকর্মীদের বরাত দিয়ে এসআই আবু রায়হান বলেন, ‘মানুষিক চাপে হিজড়া অনন্যা আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ 

বাড়ির মালিক তোফাজ্জল হোসেন বলেন, ‘আব্দুল মান্নান অনন্যা চার মাস ধরে আমার বাসায় ভাড়া থাকেন। তিনি সব সময় মানুষিক কোনো চাপে থাকতেন। তাঁর অন্য সদস্যরা এ বিষয়ে আমাকে মাঝেমধ্যে অবহিত করতেন। ধারণা করা হচ্ছে, মানুষিক চাপে তিনি আত্মহত্যা করেছেন।’

গাজীপুরের কয়েক জায়গায় ‘টর্চার সেল’: দ্রুত তদন্তে পুলিশকে নির্দেশ

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

শ্রীপুরে ভাগাড় থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে গৃহকর্মীর মৃত্যু

কালিয়াকৈরে বন বিভাগের উচ্ছেদ অভিযানে কোটি টাকার সরকারি বনভূমি উদ্ধার

চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে প্রাণ গেল অজ্ঞাত ব্যক্তির

বিদ্যালয়ের পাশে ভাগাড় অপসারণ, জেলা প্রশাসকের উদ্যোগে স্বস্তি

গাজীপুরে নারী পোশাকশ্রমিকের মৃত্যু

বিদ্যালয়ের পাশে ভাগাড়, ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থীরা

চাঁদা চাওয়ায় যুবদল নেতাকে গাছে বেঁধে রাখল জনতা