হোম > সারা দেশ > গাজীপুর

গজারি বনের গভীরে লুঙ্গি-পাঞ্জাবিতে ঢাকা খুলি ও হাড়গোড়

গাজীপুরের শ্রীপুরে গজারি বনের ভেতর থেকে মানবদেহের মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ। গভীর জঙ্গলের ভেতরে গাছের ডাল কুড়াতে গিয়ে পাঞ্জাবি ও লুঙ্গি দিয়ে ঢাকা মানবদেহের মাথার খুলি ও হাড়গোড় দেখতে পান এক নারী। পরে পুলিশ গিয়ে সেগুলোসহ আশপাশ থেকে বেশ কিছু হাড়গোড় উদ্ধার করে। 

শ্রীপুর থানার পুলিশ বলছে, খুলি ও হাড়গোড়গুলো নারী নাকি পুরুষের, তা নিশ্চিত হওয়া যায়নি। 

আজ বুধবার দুপুর ১টার দিকে শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের পটকা গ্রামের উচাভিটা এলাকার গভীর জঙ্গল থেকে এগুলো উদ্ধার করা হয়। 

স্থানীয় বাসিন্দা মো. সোহেল মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আজ (বুধবার) দুপুরে স্থানীয় এক নারী বনের ভেতর লাকড়ি কুড়াতে যায়। লাকড়ি কুড়ানোর একপর্যায়ে বনের ভেতরে একটি সাদা পাঞ্জাবি ও লুঙ্গিতে মোড়ানো কিছু একটা দেখতে পায়। এরপর হাতে থাকা দা দিয়ে পাঞ্জাবি-লুঙ্গি সরিয়ে মাথার খুলি ও হাড়গোড় দেখতে পায়। এরপর তিনি এসে স্থানীয়দের বিষয়টি জানান।’ 

গোসিঙ্গা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য মো. ফারুক আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুরের দিকে একজন নারী বনের ভেতরে মানবদেহের মাথায় খুলি ও হাড়গোড় দেখতে পেয়ে আমাদের খবর দেয়। এরপর সঙ্গে সঙ্গে থানার পুলিশকে বিষয়টি অবহিত করি। পুলিশ এসে জঙ্গলের ভেতরে পড়ে থাকা মানবদেহের মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার করে।’ 

তিনি আরও বলেন, ‘এই জঙ্গলে খুব বেশি মানুষের আনাগোনা নেই। হাড়গোড়গুলো নারী নাকি পুরুষের, এটা বোঝা যাচ্ছে না।’ 

এ বিষয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) সাদিকুর রহমান বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে গজারি বনের ভেতর থেকে মানবদেহের মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার করা হয়েছে। এগুলো নারী নাকি পুরুষের এটা শনাক্ত করা যায়নি। এটা হত্যাকাণ্ড নাকি অন্য কোনো বিষয়, সেটাও এখনই বলা যাচ্ছে না।’ 

তিনি আরও বলেন, ‘তবে ধারণা করা হচ্ছে আনুমানিক চার থেকে পাঁচ মাস আগের ঘটনা এটি। মানবদেহটি শিয়াল-কুকুরে খেয়ে এদিক-সেদিক ছড়িয়ে-ছিটিয়েছে। মাথার খুলি ও হাড়গোড়, পাঞ্জাবি-লুঙ্গি উদ্ধার করে ফরেনসিক বিভাগে পাঠানো হবে।’

শ্রীপুরে আসামি গ্রেপ্তার অভিযানে হামলা, দুই থানার ১১ পুলিশ আহত

শ্রীপুরে গজারি বনের পাশে আগুনে পোড়া যুবকের মরদেহ উদ্ধার

গাজীপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, পুড়ল যাত্রীবাহী বাস

কালিয়াকৈরে খোলা ম্যানহোলে পড়ে অজ্ঞাতনামা শিশুর মৃত্যু

টিএসসিতে লাঠি হাতে তেড়ে আসা সেই তরুণ গাজীপুরের হত্যা মামলার প্রধান আসামি

১৮ মাস পর টঙ্গী আ.লীগ কার্যালয়ে ব্যানার ও জাতীয় পতাকা

শ্রীপুরে আওয়ামী লীগের কার্যালয়ে রহস্যময় আগুন

স্ট্যান্ডে চাঁদার দাবিতে সিএনজি অটোচালককে মারধর, সড়ক অবরোধ করে বিক্ষোভ

গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণ ও তাঁর পরিবারের ৪১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

টঙ্গী হোটেলকক্ষ থেকে যুবকের লাশ উদ্ধার