হোম > সারা দেশ > গাজীপুর

নিখোঁজের ৪ দিন পর শালবন থেকে শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে নিখোঁজের চার দিন পর এক শিশুর অর্ধগলিত মরদেহ শালবন থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে উপজেলার পেংগাবহ গ্রামে এ ঘটনা ঘটে। 

মরদেহ উদ্ধারের বিষয়ে আজকের পত্রিকাকে নিশ্চিত করেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম। তিনি বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ 

নিহত শিশুর নাম আল আরাফাত (১২)। সে কালিয়াকৈর উপজেলার পেংগাবহ গ্রামের মো. আকাশ মিয়ার ছেলে। আরাফাত কাঁচিঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। 

পুলিশ ও স্বজনেরা জানান, গত শনিবার সকাল ১০টার দিকে আরাফাত খেলাধুলার কথা বলে বাড়ি থেকে বের হয়। পরে সে ফিরে আসেনি। সম্ভাব্য স্থানে স্বজনেরা খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। ঘটনার পরদিন গত রোববার আরাফাতের বাবা কালিয়াকৈর থানায় নিখোঁজের একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে গতকাল বিকেলে পেংগাবহ গ্রামের শালবন থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। 

ওসি নাসিম বলেন, ‘নিখোঁজ হওয়ার চার দিন পর শিশু আরাফাতের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে কারণ জানা যাবে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।’

জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত চৌক্কার খাল পুনঃখনন করা হবে: পানিসম্পদমন্ত্রী

মাদক কারবারে বাধা দেওয়ায় রাজমিস্ত্রিকে মারধর, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

শ্রীপুরে আসামি গ্রেপ্তার অভিযানে হামলা, দুই থানার ১১ পুলিশ আহত

শ্রীপুরে গজারি বনের পাশে আগুনে পোড়া যুবকের মরদেহ উদ্ধার

গাজীপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, পুড়ল যাত্রীবাহী বাস

কালিয়াকৈরে খোলা ম্যানহোলে পড়ে অজ্ঞাতনামা শিশুর মৃত্যু

টিএসসিতে লাঠি হাতে তেড়ে আসা সেই তরুণ গাজীপুরের হত্যা মামলার প্রধান আসামি

১৮ মাস পর টঙ্গী আ.লীগ কার্যালয়ে ব্যানার ও জাতীয় পতাকা

শ্রীপুরে আওয়ামী লীগের কার্যালয়ে রহস্যময় আগুন

স্ট্যান্ডে চাঁদার দাবিতে সিএনজি অটোচালককে মারধর, সড়ক অবরোধ করে বিক্ষোভ