হোম > সারা দেশ > গাজীপুর

আইন করে বেসরকারি হাসপাতালে পরীক্ষার ফি নির্ধারণ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

গাজীপুর প্রতিনিধি

স্বাস্থ্য মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, আমরা স্বাস্থ্য সুরক্ষা আইন করার উদ্যোগ নিয়েছি। এ আইনে দেশের সকল বেসরকারি হাসপাতালে রোগ নির্ণয়ের পরীক্ষা ফি নির্ধারণ করা হবে। সেবা বৃদ্ধির বিভিন্ন বিষয় এ আইনে উল্লেখ করা হবে।

আজ শনিবার দুপুরে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন তেঁতুইবাড়ি এলাকায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল পরিদর্শন শেষে তিনি একথা বলেন।

স্বাস্থ্য মন্ত্রী আরও বলেন, আমরা গ্রামীণ স্বাস্থ্যসেবার মান উন্নয়নের জন্য কাজ করছি। আমি গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছি। 

মন্ত্রী আরও বলেন, গাজীপুরে প্রধানমন্ত্রীর মায়ের নামে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল করা হয়েছে। এর ভবনটি খুবই আধুনিক। এখানে অনেক ভালো ভালো চিকিৎসা যন্ত্রপাতি রয়েছে। 

এটিকে কীভাবে আরও সচল করা যায়, এখানে এসে মানুষ যাতে আরও ভালো সেবা নিতে পারে আমরা সে জন্য কাজ করছি। আজকে আমি প্রথম এলাম। দেখে গেলাম। পরে সব বিষয় সমন্বয় করে কর্মপন্থা নির্ধারণ করা হবে। আলোচনা করে এসব ঠিক করব।

মন্ত্রী হাসপাতালের বিভিন্ন ফ্লোর, অফিস কক্ষ পরিদর্শন ও হাসপাতালের অত্যাধুনিক যন্ত্রপাতি দেখে সন্তোষ প্রকাশ করেন। বিভিন্ন ওয়ার্ডের রোগীদের সঙ্গে কথা বলেন এবং হাসপাতালের সেবা ব্যবস্থা তদারকি করেন। 

প্রধানমন্ত্রীর হাতে গড়া এই প্রতিষ্ঠানকে আরও যুগোপযোগী, জনবান্ধব ও সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন এবং একই সঙ্গে সরকারের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন। পরে তিনি হাসপাতালের কর্মকর্তাদের নিয়ে এক মত বিনিময়ে সভায় মিলিত হন। 

এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন, স্বাস্থ্য অধিদপ্তরে মহাপরিচালক অধ্যাপক ড. আবুল বাশার মোহাম্মদ  খুরশিদ আলম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের উপাচার্য অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নুরুল হক, গাজীপুরের জেলা প্রশাসক আবু ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. মাহমুদ আক্তার, কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার কাউছার আহমেদ, হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. জে এম এইচ কাওসার আলম, প্রধান নার্সিং কর্মকর্তা রুযিতা মোহাম্মদ দান, সহকারী কমিশনার (ভূমি) রজব বিশ্বাস, গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার (কোনাবাড়ী জোন) আমির হোসেন ও কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানোয়ার জাহানসহ অনেকে।

গাজীপুরের কয়েক জায়গায় ‘টর্চার সেল’: দ্রুত তদন্তে পুলিশকে নির্দেশ

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

শ্রীপুরে ভাগাড় থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে গৃহকর্মীর মৃত্যু

কালিয়াকৈরে বন বিভাগের উচ্ছেদ অভিযানে কোটি টাকার সরকারি বনভূমি উদ্ধার

চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে প্রাণ গেল অজ্ঞাত ব্যক্তির

বিদ্যালয়ের পাশে ভাগাড় অপসারণ, জেলা প্রশাসকের উদ্যোগে স্বস্তি

গাজীপুরে নারী পোশাকশ্রমিকের মৃত্যু

বিদ্যালয়ের পাশে ভাগাড়, ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থীরা

চাঁদা চাওয়ায় যুবদল নেতাকে গাছে বেঁধে রাখল জনতা