হোম > সারা দেশ > গাজীপুর

খাল খনন কর্মসূচি কর্মসংস্থানের সৃষ্টি করেছে: নুরুল হক

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

টঙ্গীতে গণঅধিকার পরিষদের ইফতার মাহফিল। ছবি: আজকের পত্রিকা

খাল খনন কর্মসূচি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে বলে জানান গণঅধিকার পরিষদের সভাপতি এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

আজ ‎মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুরের টঙ্গীতে গণঅধিকার পরিষদের রাজনৈতিক কর্মশালা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, বিগত ১৭ বছর দেশের রাজনৈতিক দলগুলো যে নির্যাতন-নিপীড়ন সহ্য করে রাজনীতি করেছে, তা পৃথিবীর ইতিহাসে বিরল। বর্তমান সরকার দায়িত্ব পেয়ে বড় বড় প্রকল্প হাতে নিয়েছে।

দেশে খাল খননের পরিকল্পনা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। ভবিষ্যতে কাবিখা প্রকল্পে আরও নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা রয়েছে। ‎

এ সময় গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি, গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খান, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাহউদ্দিন, গণঅধিকার পরিষদের টঙ্গী পূর্ব থানার সভাপতি মোশতাক সরকার টুটুল প্রমুখ উপস্থিত ছিলেন।

গাজীপুরের কয়েক জায়গায় ‘টর্চার সেল’: দ্রুত তদন্তে পুলিশকে নির্দেশ

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

শ্রীপুরে ভাগাড় থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে গৃহকর্মীর মৃত্যু

কালিয়াকৈরে বন বিভাগের উচ্ছেদ অভিযানে কোটি টাকার সরকারি বনভূমি উদ্ধার

চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে প্রাণ গেল অজ্ঞাত ব্যক্তির

বিদ্যালয়ের পাশে ভাগাড় অপসারণ, জেলা প্রশাসকের উদ্যোগে স্বস্তি

গাজীপুরে নারী পোশাকশ্রমিকের মৃত্যু

বিদ্যালয়ের পাশে ভাগাড়, ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থীরা

চাঁদা চাওয়ায় যুবদল নেতাকে গাছে বেঁধে রাখল জনতা