হোম > সারা দেশ > গাজীপুর

ডুয়েটে ষষ্ঠ দিনের মতো চলছে শিক্ষার্থীদের আন্দোলন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

নতুন উপাচার্য নিয়োগের জেরে ষষ্ঠ দিনের আন্দোলনে ডুয়েটের মূল ফটক আজও রয়েছে তালাবদ্ধ। ছবি: আজকের পত্রিকা

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগের জেরে টানা ষষ্ঠ দিনের মতো তিন দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। ধারাবাহিক আন্দোলনের কারণে ডুয়েটের প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ রয়েছে। তবে মূল ফটকের কড়াকড়ি কিছুটা শিথিল থাকায় কর্মকর্তা-কর্মচারীরা ক্যাম্পাসে প্রবেশ করেছেন।

আজ মঙ্গলবার সকালে ডুয়েট ক্যাম্পাসে সরেজমিন দেখা যায়, মূল ফটক তালাবদ্ধ থাকলেও খোলা রয়েছে পকেট গেট। সকাল থেকে কিছু শিক্ষক-শিক্ষার্থী ক্যাম্পাসে প্রবেশ করেছেন। মূল ফটকের সামনে জ্বালিয়ে দেওয়া মোটরসাইকেলের অংশবিশেষ এখনো পড়ে রয়েছে। ফটকের সামনে আসবাব ফেলে প্রতিবন্ধকতা তৈরি করে রাখা হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ডুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হলে আন্দোলন শুরু হয়। এর পরপরই শিক্ষার্থীরা ডুয়েট ক্যাম্পাসে বিক্ষোভ করেন। একপর্যায়ে তাঁরা জয়দেবপুর শিমুলতলী রাস্তা অবরোধ করেন। পরদিন শুক্রবারেও তাঁদের আন্দোলন চলমান থাকে। শনিবার তাঁরা ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করে ‘লাল কার্ড কর্মসূচি’র ব্যানারে মূল ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় শিবির-সমর্থিত ও ছাত্রদল-সমর্থিত শিক্ষার্থীদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। তবে কিছুক্ষণের মধ্যেই বহিরাগতরা এই আন্দোলনে প্রবেশ করলে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী এক হওয়ার পর রোববার দিনভর দফায় দফায় সংঘর্ষ চলে। এতে পুলিশ, শিক্ষার্থীসহ অন্তত ২০ জন আহত হন।

শিক্ষার্থীদের দাবি, ডুয়েটের ভাইস চ্যান্সেলর ডুয়েটের অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকেই নিয়োগ দিতে হবে। তাঁদের মতে, ডুয়েটের শিক্ষাব্যবস্থা, শিক্ষার্থীদের বাস্তবতা, একাডেমিক কাঠামো ও প্রশাসনিক চ্যালেঞ্জ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকদের অভিজ্ঞতা ও ধারণা তুলনামূলক বেশি। ফলে ডুয়েটের উন্নয়ন ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে অভ্যন্তরীণ শিক্ষক থেকে উপাচার্য নিয়োগ অধিক কার্যকর হবে।

গাজীপুরের কয়েক জায়গায় ‘টর্চার সেল’: দ্রুত তদন্তে পুলিশকে নির্দেশ

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

শ্রীপুরে ভাগাড় থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে গৃহকর্মীর মৃত্যু

কালিয়াকৈরে বন বিভাগের উচ্ছেদ অভিযানে কোটি টাকার সরকারি বনভূমি উদ্ধার

চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে প্রাণ গেল অজ্ঞাত ব্যক্তির

বিদ্যালয়ের পাশে ভাগাড় অপসারণ, জেলা প্রশাসকের উদ্যোগে স্বস্তি

গাজীপুরে নারী পোশাকশ্রমিকের মৃত্যু

বিদ্যালয়ের পাশে ভাগাড়, ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থীরা

চাঁদা চাওয়ায় যুবদল নেতাকে গাছে বেঁধে রাখল জনতা