হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে মুদিখানা মার্কেটে আগুন, ৫ ইউনিটের সোয়া ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

গাজীপুর প্রতিনিধি

চান্দনা চৌরাস্তা এলাকায় শাপলা ম্যানসনের পেছনে আব্দুস সুবহানের কাঁচাবাজার ও মার্কেটে (মুদিখানা মার্কেট) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি: আজকের পত্রিকা

গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় বৃহস্পতিবার সকালে মুদিখানা মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সোয়া ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে গাজীপুর মহানগরীর বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকায় শাপলা ম্যানসনের পেছনে আব্দুস সুবহানের কাঁচাবাজার ও মার্কেটে (মুদিখানা মার্কেট) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রথমে একটি দোকানে আগুন লাগলেও মুহূর্তেই আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মার্কেটের বিভিন্ন দোকানের সমস্ত মালামাল পুড়ে গেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ মামুন জানান, সকালে খবর পেয়ে প্রথমে ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিস থেকে তিনটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় পরে জয়দেবপুর থেকে আরও দুই ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে।

তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় সকাল ৭টা ২০ মিনিটের সময় আগুন নিয়ন্ত্রণে আসে। তদন্ত সাপেক্ষে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

গাজীপুরের কয়েক জায়গায় ‘টর্চার সেল’: দ্রুত তদন্তে পুলিশকে নির্দেশ

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

শ্রীপুরে ভাগাড় থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে গৃহকর্মীর মৃত্যু

কালিয়াকৈরে বন বিভাগের উচ্ছেদ অভিযানে কোটি টাকার সরকারি বনভূমি উদ্ধার

চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে প্রাণ গেল অজ্ঞাত ব্যক্তির

বিদ্যালয়ের পাশে ভাগাড় অপসারণ, জেলা প্রশাসকের উদ্যোগে স্বস্তি

গাজীপুরে নারী পোশাকশ্রমিকের মৃত্যু

বিদ্যালয়ের পাশে ভাগাড়, ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থীরা

চাঁদা চাওয়ায় যুবদল নেতাকে গাছে বেঁধে রাখল জনতা