হোম > সারা দেশ > গাজীপুর

কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত বিডিআরের বরখাস্ত ১৪ সদস্য

গাজীপুর প্রতিনিধি

বিডিআর বিদ্রোহের মামলায় জামিন পাওয়া বরখাস্ত সদস্যদের আজ বুধবার গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় হত্যাকাণ্ড ও বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় বরখাস্ত ১৪ সদস্য গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আজ বুধবার তাঁদের মুক্তি দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার আল মামুন। তিনি জানান, জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছার পর যাচাই-বাছাই শেষে আজ দুপুরে প্রথম দফায় ৯ জন এবং বিকেলে আরও ৪ জনসহ মোট ১৩ সাবেক বিডিআর সদস্যকে কারাগার-২ থেকে মুক্তি দেওয়া হয়। এ ছাড়া কাশিমপুর কারাগার-১ থেকে আরও ১ জন সাবেক বিডিআর সদস্যকে মুক্তি দেওয়া হয়।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনা ঘটে। ২৫ ও ২৬ ফেব্রুয়ারি সংঘটিত ওই ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তা নিহত হন। সেখান থেকে মোট ৭৪ জনের লাশ উদ্ধার করা হয়। বিদ্রোহের ঘটনায় ২৮ ফেব্রুয়ারি হত্যার অভিযোগে একটি ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা হয়। পরে বিডিআরের নাম পরিবর্তন করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) করা হয়।

জানা গেছে, ওই মামলায় ৮৫০ জনকে আসামি করা হয়। ২০১৩ সালের ৫ নভেম্বর বিচারিক আদালত ১৫২ জনকে মৃত্যুদণ্ড, ১৬০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। খালাস পান ২৭৮ জন। মামলার চূড়ান্ত নিষ্পত্তির জন্য আপিল বিভাগে শুনানি চলছে। বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় এর আগে ২১৮ জন সাবেক বিডিআর সদস্য বিভিন্ন কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।

গাজীপুরের কয়েক জায়গায় ‘টর্চার সেল’: দ্রুত তদন্তে পুলিশকে নির্দেশ

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

শ্রীপুরে ভাগাড় থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে গৃহকর্মীর মৃত্যু

কালিয়াকৈরে বন বিভাগের উচ্ছেদ অভিযানে কোটি টাকার সরকারি বনভূমি উদ্ধার

চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে প্রাণ গেল অজ্ঞাত ব্যক্তির

বিদ্যালয়ের পাশে ভাগাড় অপসারণ, জেলা প্রশাসকের উদ্যোগে স্বস্তি

গাজীপুরে নারী পোশাকশ্রমিকের মৃত্যু

বিদ্যালয়ের পাশে ভাগাড়, ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থীরা

চাঁদা চাওয়ায় যুবদল নেতাকে গাছে বেঁধে রাখল জনতা