হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে অটোরিকশাকে বাসের ধাক্কা, নিহত ২

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

দুর্ঘটনাকবলিত বাস-অটোরিকশা। ছবি: আজকের পত্রিকা

গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস এলাকায় বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কয়রা এলাকার হামেদ প্রমাণিকের ছেলে সুজন (৩৮)। তবে অপরজনের পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি বাস অটোরিকশার পেছনে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি মহাসড়কে দুমড়েমুচড়ে যায়। এ সময় অটোরিকশায় থাকা দুই যাত্রী গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়।

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর রশিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গাজীপুরের কয়েক জায়গায় ‘টর্চার সেল’: দ্রুত তদন্তে পুলিশকে নির্দেশ

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

শ্রীপুরে ভাগাড় থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে গৃহকর্মীর মৃত্যু

কালিয়াকৈরে বন বিভাগের উচ্ছেদ অভিযানে কোটি টাকার সরকারি বনভূমি উদ্ধার

চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে প্রাণ গেল অজ্ঞাত ব্যক্তির

বিদ্যালয়ের পাশে ভাগাড় অপসারণ, জেলা প্রশাসকের উদ্যোগে স্বস্তি

গাজীপুরে নারী পোশাকশ্রমিকের মৃত্যু

বিদ্যালয়ের পাশে ভাগাড়, ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থীরা

চাঁদা চাওয়ায় যুবদল নেতাকে গাছে বেঁধে রাখল জনতা