হোম > সারা দেশ > গাজীপুর

চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে প্রাণ গেল অজ্ঞাত ব্যক্তির

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি 

প্রতীকী ছবি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার মৌচাক রতনপুর এলাকায় ঢাকা-রাজশাহী রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় বাসিন্দা ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সকালে রতনপুর রেলক্রসিং সংলগ্ন এলাকায় রেললাইনের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সকাল সোয়া ১০টার দিকে মরদেহ উদ্ধার করে। নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। তবে ঠিক কখন দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। উদ্ধার করা মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জয়দেবপুর রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) কাইয়ুম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

গাজীপুরের কয়েক জায়গায় ‘টর্চার সেল’: দ্রুত তদন্তে পুলিশকে নির্দেশ

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

শ্রীপুরে ভাগাড় থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে গৃহকর্মীর মৃত্যু

কালিয়াকৈরে বন বিভাগের উচ্ছেদ অভিযানে কোটি টাকার সরকারি বনভূমি উদ্ধার

বিদ্যালয়ের পাশে ভাগাড় অপসারণ, জেলা প্রশাসকের উদ্যোগে স্বস্তি

গাজীপুরে নারী পোশাকশ্রমিকের মৃত্যু

বিদ্যালয়ের পাশে ভাগাড়, ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থীরা

চাঁদা চাওয়ায় যুবদল নেতাকে গাছে বেঁধে রাখল জনতা

শ্রীপুরে সাবেক মেয়র আনিছুর রহমানের জানাজায় মানুষের ঢল