হোম > সারা দেশ > ফেনী

নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল শিশু হাসানের মরদেহ

ফেনী প্রতিনিধি

মোহাম্মদ হাসান। ছবি: সংগৃহীত

ফেনীর দাগনভূঞায় ডোবা থেকে মোহাম্মদ হাসান নামের ১৮ মাস বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১১ মে) বেলা ১১টার দিকে দাগনভূঞা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আমানউল্লাহপুরের দাসপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত হাসান লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার মোহাম্মদ তারেকের ছেলে। তার বাবা দীর্ঘদিন ধরে দাগনভূঞা পৌরসভার দাসপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার (৯ মে) দুপুরে বাসা থেকে বের হয়ে জমজ ভাই হোসেনের সঙ্গে খেলতে যায় হাসান। বেলা সাড়ে ৩টার দিকে তাদের দাদি ঘরের বাইরে এসে হোসেনকে পেলেও হাসানের দেখা পাননি। তাৎক্ষণিক আশপাশে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে একপর্যায়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করা হয়। সেই রাতেই তার বাবা তারেকের মোবাইল ফোনে একটি নম্বর থেকে কল দেওয়া হয়। হাসানকে অপহরণ করা হয়েছে জানিয়ে সেই ব্যক্তি প্রথম ১২ হাজার ও পরে ১ লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন।

এ ঘটনায় নিখোঁজের দিন সন্ধ্যায় দাগনভূঞা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। এরপর রাতে অজ্ঞাতনামা সেই ব্যক্তির ফোনকলের বিষয়েও পুলিশকে অবহিত করা হয়।

নিহত শিশুর মা তারজিনা আক্তার বলেন, ‘যেখান থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে, সেই ডোবার আশপাশে আমরা আগেও খোঁজাখুঁজি করেছি। কিন্তু তখন দূর থেকে কিছু দেখা যায়নি। সবশেষ আজ সকালে প্রতিবেশী হাসিনা ডোবায় ছেলের মরদেহ ভেসে থাকতে দেখে আমাদের জানান। আমাদের অগোচরে হয়তো ডোবায় পড়ে তার মৃত্যু হয়েছে।'

এ ব্যাপারে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম বলেন, শিশুটি নিখোঁজ হওয়ার বিষয়ে তার বাবা ফেসবুকে নিজের নম্বর দিয়ে একটি পোস্ট করেছিলেন। সেখান থেকে মোবাইল ফোন নম্বর নিয়ে প্রতারক চক্রের কেউ হয়তো ফোন দিয়েছেন। তদন্তের পর দেখা গেছে, ওই মোবাইল ফোন নম্বরটি নওগাঁ জেলার। নিখোঁজ ডায়েরি করার পরপর পুলিশ পরিবারটিকে সহযোগিতা করেছে। 

ওসি আরও বলেন, শিশুটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। চিকিৎসকদের ভাষ্যমতে, পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের অগোচরে পানিতে ডুবে মৃত্যু হতে পারে। ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই বলে জানানো হয়েছে।

পিকআপ খালে উল্টে পড়তেই মাছ ধরায় ব্যস্ত স্থানীয়রা, নিজ চেষ্টায় প্রাণে বাঁচলেন চালক

ফেনীতে ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক

ফেনীতে মহাসড়কে কাভার্ড ভ্যানের চাপায় নিহত ২, আহত ৮

স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি মামলা, কারাগারে গেলেন দুজনেই

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মাহমুদ দুলাল আর নেই

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ বন্ধু নিহত

প্রধানমন্ত্রীর উপহারের পর এবার প্রতিমন্ত্রীর দপ্তরে ফেনীর সেই শিক্ষিকা

বেপরোয়া গতির বাসের ধাক্কায় প্রাণ গেল পৌরসভার সহকারী প্রকৌশলীর

সোনাগাজীতে বিএনপির অনুষ্ঠানে দুই ওসির উপস্থিতি ঘিরে আলোচনা-সমালোচনা