হোম > সারা দেশ > ফেনী

পরশুরামে নদীতে গোসলে নেমে নিখোঁজ নৌসদস্য, সাত ঘণ্টা পর মরদেহ উদ্ধার

পরশুরাম (ফেনী) প্রতিনিধি

ফেনীর পরশুরামের মুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া নৌবাহিনীর সদস্য আবুল হাসান সাইফুল (২৫)-এর মরদেহ সাত ঘণ্টা পর ডুবুরিরা মুহুরী নদী থেকে উদ্ধার করেছেন। 

গতকাল শনিবার (২০ এপ্রিল) রাত ৯টার দিকে এক ঘণ্টার চেষ্টায় তাঁর মরদেহ উদ্ধার করতে সক্ষম হন ডুবুরিরা। এর আগে স্থানীয়দের সহযোগিতায় পরশুরাম ফায়ার সার্ভিসের সদস্যরা দুপুরের পর থেকে নিখোঁজ নৌসদস্যের মরদেহ উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়ে চট্টগ্রাম থেকে ডুবুরি নিয়ে আসেন। 

উপজেলার চিথলিয়া ইউনিয়নের উত্তর শালধর গ্রামে শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার চিথলিয়া ইউনিয়নের উত্তর শালধর গ্রামের আবুল খায়েরের ছেলে। 

নিহত আবুল হাসান সাইফুল চট্টগ্রামের নৌঘাটিতে কর্মরত ছিলেন বলে তাঁর পরিবার জানায়। ছুটিতে গ্রামের বাড়িতে এসে শনিবার দুপুরে গ্রামের পাঁচ বন্ধুসহ মুহুরী নদীতে গোসল করতে নেমে হঠাৎ পানিতে ডুবে যান।

চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন জানান, প্রচণ্ড দাবদাহে অতিষ্ঠ হয়ে শনিবার বেলা ২টায় এলাকার পাঁচ বন্ধুর সঙ্গে মুহুরী নদীর নাজির বাড়িসংলগ্ন ঘাট দিয়ে গোসল করতে নামেন। একটু দূরে থাকা তাঁর বন্ধুরা দেখতে পান সাইফুল হঠাৎ পানির নিচে তলিয়ে যাচ্ছেন। তাৎক্ষণিকভাবে তাঁরা উদ্ধারের চেষ্টা করেন। 

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন খান বলেন, সাইফুল ইসলাম নামের ওই নৌসদস্য নদীতে গোসল করতে নেমে হঠাৎ নিখোঁজ হন। তাঁর সহপাঠীরা তাঁকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পরশুরাম ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা সাইফুলের মরদেহ উদ্ধার করতে না পেরে চট্টগ্রাম থেকে ডুবুরির একটি দলকে ডেকে আনেন। রাত ৮টায় মুহুরী নদীতে নেমে এক ঘণ্টার চেষ্টায় সাইফুলের মরদেহ উদ্ধার করতে সক্ষম হন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পিকআপ খালে উল্টে পড়তেই মাছ ধরায় ব্যস্ত স্থানীয়রা, নিজ চেষ্টায় প্রাণে বাঁচলেন চালক

ফেনীতে ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক

ফেনীতে মহাসড়কে কাভার্ড ভ্যানের চাপায় নিহত ২, আহত ৮

স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি মামলা, কারাগারে গেলেন দুজনেই

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মাহমুদ দুলাল আর নেই

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ বন্ধু নিহত

প্রধানমন্ত্রীর উপহারের পর এবার প্রতিমন্ত্রীর দপ্তরে ফেনীর সেই শিক্ষিকা

বেপরোয়া গতির বাসের ধাক্কায় প্রাণ গেল পৌরসভার সহকারী প্রকৌশলীর

সোনাগাজীতে বিএনপির অনুষ্ঠানে দুই ওসির উপস্থিতি ঘিরে আলোচনা-সমালোচনা