হোম > সারা দেশ > ফেনী

ফেনীতে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল বাতিলসহ নানা অনিয়মের বিরুদ্ধে গ্রাহক সমাবেশ

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি 

পল্লী বিদ্যুৎ সমিতির ‘ভুতুড়ে বিল’ ও অন্যান্য অনিয়মের বিরুদ্ধে ফেনীর ছাগলনাইয়া পৌর শহরের জিরো পয়েন্টে সোমবার বিকেলে মানববন্ধন ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি: আজকের পত্রিকা

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতির ‘ভুতুড়ে বিল’ ও অন্যান্য অনিয়মের বিরুদ্ধে স্থানীয় পল্লী বিদ্যুৎ গ্রাহকেরা মানববন্ধন ও সমাবেশ করেছেন। সোমবার (১২ মে) বিকেলে ছাগলনাইয়া পৌর শহরের জিরো পয়েন্টে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।

বক্তারা অভিযোগ করেন, পল্লী বিদ্যুৎ সমিতি প্রতি মাসে অস্বাভাবিক বিদ্যুৎ বিল পাঠায়, যা অনেক সময় গ্রাহকদের বোঝা হয়ে দাঁড়ায়। এ ছাড়া মিটার চার্জ, ডিমান্ড চার্জসহ বিভিন্ন অযৌক্তিক ফি গ্রাহকদের কাছ থেকে আদায় করা হয়। বিশেষভাবে এপ্রিল মাসে আসা বিল ছিল অত্যন্ত অস্বাভাবিক, যার জন্য গ্রাহকেরা সমিতির কাছে প্রতিবাদ জানিয়ে বিলটি বাতিলের দাবি জানান।

গ্রাহকদের মধ্যে একজন বলেন, ‘আমরা নিজেরাই টাকা দিয়ে মিটার কিনেছি, অথচ পল্লী বিদ্যুৎ আমাদের কাছ থেকে সেই মিটারের ভাড়া নিচ্ছে। এটা কীভাবে সম্ভব?’

এমদাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন শরিফুল ইসলাম শিশির, মিরাজ হোসাইন, আনোয়ার হোসেন মজুমদার, এমরান হোসেন প্রমুখ। তাঁরা পল্লী বিদ্যুৎ সমিতির এই অনিয়মের বিরুদ্ধে তদন্ত এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

পিকআপ খালে উল্টে পড়তেই মাছ ধরায় ব্যস্ত স্থানীয়রা, নিজ চেষ্টায় প্রাণে বাঁচলেন চালক

ফেনীতে ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক

ফেনীতে মহাসড়কে কাভার্ড ভ্যানের চাপায় নিহত ২, আহত ৮

স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি মামলা, কারাগারে গেলেন দুজনেই

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মাহমুদ দুলাল আর নেই

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ বন্ধু নিহত

প্রধানমন্ত্রীর উপহারের পর এবার প্রতিমন্ত্রীর দপ্তরে ফেনীর সেই শিক্ষিকা

বেপরোয়া গতির বাসের ধাক্কায় প্রাণ গেল পৌরসভার সহকারী প্রকৌশলীর

সোনাগাজীতে বিএনপির অনুষ্ঠানে দুই ওসির উপস্থিতি ঘিরে আলোচনা-সমালোচনা