হোম > সারা দেশ > ফেনী

আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ফেনীর যুবক নিহত

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি 

একরামুল হক। ছবি: সংগৃহীত

জীবিকার তাগিদে আফ্রিকায় পৌঁছেই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফেনীর দাগনভূঞার যুবক একরামুল হকের (৩৪)। সোমবার দিবাগত রাতে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি পৌরসভার উদরাজপুর গ্রামের মজিবুল হকের ছেলে। তাঁর চাচাতো ভাই শহিদ উল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।

ারিবারিক ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শনিবার রাতে আফ্রিকায় পৌঁছান একরামুল। পরদিন রোববার আফ্রিকার পুমালাঙ্গা প্রদেশের ডেলমাসে ১৯ জন বাংলাদেশি একটি মাইক্রোবাসে যাচ্ছিলেন। মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলে নোয়াখালীর বেগমগঞ্জের নুরুল আমিন ও মানিকগঞ্জ জেলার নাঈম আহমেদ নামে দুই প্রবাসী বাংলাদেশি নিহত হন। এ সময় আশঙ্কাজনক অবস্থায় একরামুল হককে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়। এক দিন পরে অর্থাৎ, সোমবার দিবাগত মধ্যরাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহতের চাচাতো ভাই সহিদ উল্লাহ জানান, ‘রোববারে সড়ক দুর্ঘটনার বিষয়টি আমরা জানতে পারি। গতকাল রাত ১টার দিকে (বাংলাদেশ সময়) আফ্রিকা থেকে তাঁর মৃত্যুর খবর আসে।’ তিনি জানান, নিহত একরামুল হক চার ভাই-বোনের মধ্যে তিনি সবার ছোট। ব্যক্তিগত জীবনে তাঁর তিন বছরের একটি মেয়ে ও চার মাসের একটি ছেলেসন্তান রয়েছে।

এদিকে সরেজমিনে দেখা যায়, মৃত্যুর খবর পাওয়ার পর থেকে তাঁর মা পেয়ারা বেগম ‘আমার ছেলেকে এনে দাও’ বলে বারবার মূর্ছা যাচ্ছেন। অন্যদিকে তাঁর বৃদ্ধ বাবা শুয়ে ছেলের শোকে কান্না করছেন।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ পারভেজ বলেন, ‘সামাজিক যোগাযোগের মাধ্যমে দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হওয়ার বিষয়টি জানতে পেরেছি।’

পিকআপ খালে উল্টে পড়তেই মাছ ধরায় ব্যস্ত স্থানীয়রা, নিজ চেষ্টায় প্রাণে বাঁচলেন চালক

ফেনীতে ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক

ফেনীতে মহাসড়কে কাভার্ড ভ্যানের চাপায় নিহত ২, আহত ৮

স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি মামলা, কারাগারে গেলেন দুজনেই

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মাহমুদ দুলাল আর নেই

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ বন্ধু নিহত

প্রধানমন্ত্রীর উপহারের পর এবার প্রতিমন্ত্রীর দপ্তরে ফেনীর সেই শিক্ষিকা

বেপরোয়া গতির বাসের ধাক্কায় প্রাণ গেল পৌরসভার সহকারী প্রকৌশলীর

সোনাগাজীতে বিএনপির অনুষ্ঠানে দুই ওসির উপস্থিতি ঘিরে আলোচনা-সমালোচনা