হোম > সারা দেশ > ফেনী

ফেনীতে এবি পার্টির নেত্রীর বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ফেনী প্রতিনিধি

ফেনীতে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

ফেনীতে মেডিকেল কলেজ ইস্যুতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। সম্প্রতি এবি পার্টির এক নেত্রীর বক্তব্যের প্রতিবাদে আজ সোমবার সংবাদ সম্মেলন করেছে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহ্বায়ক প্রকৌশলী মো. জাহিদুল আলম মজুমদার (ভিপি জাহিদ)। উপস্থিত ছিলেন ফেনী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. ফরিদ উদ্দিন নয়ন, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট পার্থ পালসহ সংগঠনের নেতা কর্মীরা।  

লিখিত বক্তব্যে জাহিদুল আলম মজুমদার বলেন, ফেনীতে মেডিকেল কলেজ স্থাপন ফেনীবাসীর দীর্ঘদিনের দাবি হলেও এ দাবিকে কেন্দ্র করে কিছু মহল ‘মব’ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। ৪ এপ্রিল ফেনী কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক মানববন্ধনে এবি পার্টির এক নারীনেত্রীর বক্তব্যকে তিনি ‘অরুচিকর ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে উল্লেখ করেন।

জাহিদুল আলম বলেন, ‘মেডিকেল কলেজ না হলে মহিপাল বন্ধ করে দেওয়ার মতো বক্তব্য দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। আমরা এ ধরনের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাই।’

পিকআপ খালে উল্টে পড়তেই মাছ ধরায় ব্যস্ত স্থানীয়রা, নিজ চেষ্টায় প্রাণে বাঁচলেন চালক

ফেনীতে ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক

ফেনীতে মহাসড়কে কাভার্ড ভ্যানের চাপায় নিহত ২, আহত ৮

স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি মামলা, কারাগারে গেলেন দুজনেই

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মাহমুদ দুলাল আর নেই

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ বন্ধু নিহত

প্রধানমন্ত্রীর উপহারের পর এবার প্রতিমন্ত্রীর দপ্তরে ফেনীর সেই শিক্ষিকা

বেপরোয়া গতির বাসের ধাক্কায় প্রাণ গেল পৌরসভার সহকারী প্রকৌশলীর

সোনাগাজীতে বিএনপির অনুষ্ঠানে দুই ওসির উপস্থিতি ঘিরে আলোচনা-সমালোচনা