হোম > সারা দেশ > ফেনী

ফেনীতে ধান কাটার সময় বজ্রপাতে নিহত ১

ফেনী প্রতিনিধি

প্রতীকী ছবি

ফেনীর ছাগলনাইয়ায় ধান কাটার সময় বজ্রপাতে মোহাম্মদ বেলাল হোসেন (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (৩ মে) বিকেলে উপজেলার মহামায়া ইউনিয়নের পশ্চিম দেবপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বেলাল লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চরবসু বাদামতলী গ্রামের মৃত মোহাম্মদ উল্লাহর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলাল হোসেন কিছুদিন ধরে ছাগলনাইয়া ও আশপাশ এলাকায় দিনমজুরের কাজ করছিলেন। আজও পশ্চিম দেবপুর গ্রামের মোহাম্মদ করিম হোসেনের জমিনে ধান কাটার কাজ করেন। এ সময় হঠাৎ আকাশ মেঘলা হয়ে শুরু হয় বৃষ্টি। পরে আকস্মিক বজ্রপাতে তিনি অচেতন হয়ে পড়েন। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, বজ্রপাতে নিহত শ্রমিকের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পিকআপ খালে উল্টে পড়তেই মাছ ধরায় ব্যস্ত স্থানীয়রা, নিজ চেষ্টায় প্রাণে বাঁচলেন চালক

ফেনীতে ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক

ফেনীতে মহাসড়কে কাভার্ড ভ্যানের চাপায় নিহত ২, আহত ৮

স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি মামলা, কারাগারে গেলেন দুজনেই

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মাহমুদ দুলাল আর নেই

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ বন্ধু নিহত

প্রধানমন্ত্রীর উপহারের পর এবার প্রতিমন্ত্রীর দপ্তরে ফেনীর সেই শিক্ষিকা

বেপরোয়া গতির বাসের ধাক্কায় প্রাণ গেল পৌরসভার সহকারী প্রকৌশলীর

সোনাগাজীতে বিএনপির অনুষ্ঠানে দুই ওসির উপস্থিতি ঘিরে আলোচনা-সমালোচনা