হোম > সারা দেশ > ফেনী

বালুমহাল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে অপহরণ, মামলা

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি 

ফেনীতে বালুমহাল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে অপহরণ। ছবি: আজকের পত্রিকা

ফেনীর ছাগলনাইয়ায় অবৈধ বালুমহালের দখল নিয়ে দ্বন্দ্বের জেরে এক যুবদল নেতাকে বিএনপির নেতার সমর্থকেরা অপহরণ করেছেন বলে অভিযোগ উঠেছে। গত বুধবার রাত ৯টার দিকে ঘোপাল ইউনিয়নের সমিতি বাজার সুপার মিনি শপে এ ঘটনা ঘটে।

অপহৃত মো. আলাউদ্দিন ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি ও সমিতি বাজারের ব্যবসায়ী। অভিযুক্ত আলমগীর সিদ্দিকী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

এ ঘটনার প্রতিবাদে আলাউদ্দিন সমর্থিত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা রাত ১০টা থেকে পৌনে ১১টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তাঁরা অবরোধ তুলে নেন। অন্যদিকে লাঙ্গলমোড়া গ্রামের ফেনী নদীর চর এলাকা থেকে আলাউদ্দিনকে উদ্ধার করে পুলিশ।

পরে ভুক্তভোগী বাদী হয়ে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর সিদ্দিকীকে প্রধান আসামি করে সাতজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১৫-১৬ জনের বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় একটি মামলা দায়ে করেন। তবে অভিযুক্ত আলমগীর সিদ্দিকী তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

পিকআপ খালে উল্টে পড়তেই মাছ ধরায় ব্যস্ত স্থানীয়রা, নিজ চেষ্টায় প্রাণে বাঁচলেন চালক

ফেনীতে ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক

ফেনীতে মহাসড়কে কাভার্ড ভ্যানের চাপায় নিহত ২, আহত ৮

স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি মামলা, কারাগারে গেলেন দুজনেই

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মাহমুদ দুলাল আর নেই

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ বন্ধু নিহত

প্রধানমন্ত্রীর উপহারের পর এবার প্রতিমন্ত্রীর দপ্তরে ফেনীর সেই শিক্ষিকা

বেপরোয়া গতির বাসের ধাক্কায় প্রাণ গেল পৌরসভার সহকারী প্রকৌশলীর

সোনাগাজীতে বিএনপির অনুষ্ঠানে দুই ওসির উপস্থিতি ঘিরে আলোচনা-সমালোচনা