হোম > সারা দেশ > ফেনী

ফেনীতে বাসচাপায় স্কুলছাত্রের মৃত্যু

ফেনী প্রতিনিধি

ফুলগাজীতে বাসচাপায় স্কুলছাত্র নিহত। ছবি: আজকের পত্রিকা

ফেনীর ফুলগাজীতে বাসচাপায় তাসিন উদ্দিন (১৫) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ শনিবার ফেনী–পরশুরাম সড়কের কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাসিন উদ্দিন ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র এবং ফেনীর সদর ইউনিয়নের বাশুড়া গ্রামের প্রবাসী জাফর মিয়ার একমাত্র ছেলে। সে কিসমত বিজয়পুরে মামার বাড়িতে থাকত।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে প্রাইভেট শেষে সাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে পরশুরাম থেকে ফেনীগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাসিনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ ব্যাপারে ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, ‘ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করেছি। বর্তমানে বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।’

পিকআপ খালে উল্টে পড়তেই মাছ ধরায় ব্যস্ত স্থানীয়রা, নিজ চেষ্টায় প্রাণে বাঁচলেন চালক

ফেনীতে ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক

ফেনীতে মহাসড়কে কাভার্ড ভ্যানের চাপায় নিহত ২, আহত ৮

স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি মামলা, কারাগারে গেলেন দুজনেই

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মাহমুদ দুলাল আর নেই

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ বন্ধু নিহত

প্রধানমন্ত্রীর উপহারের পর এবার প্রতিমন্ত্রীর দপ্তরে ফেনীর সেই শিক্ষিকা

বেপরোয়া গতির বাসের ধাক্কায় প্রাণ গেল পৌরসভার সহকারী প্রকৌশলীর

সোনাগাজীতে বিএনপির অনুষ্ঠানে দুই ওসির উপস্থিতি ঘিরে আলোচনা-সমালোচনা