হোম > সারা দেশ > ফেনী

৭ ঘণ্টা পর বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

ফেনী প্রতিনিধি

নুরুল ইসলাম। ছবি: সংগৃহীত

ফেনীর পরশুরাম সীমান্তে নুরুল ইসলাম (৬৩) নামের এক ব্যক্তিকে ধরে নিয়ে যাওয়ার ৭ ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আজ সোমবার বিকেলে পতাকা বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে তাঁকে ফেরত দেওয়া হয়। এ সময় উভয় বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার সকাল ৯টার দিকে পরশুরাম উপজেলার উত্তর কেতরাঙ্গা সীমান্ত এলাকা থেকে নুরুল ইসলামকে ধরে নিয়ে যায় বিএসএফ।

নুরুল ইসলাম বক্স মাহমুদ ইউনিয়নের কৈয়ার কোনা গ্রামের বাসিন্দা সুলতান আহাম্মদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে নুরুল ইসলামকে ২১৭৪ সীমান্ত পিলার এলাকা থেকে ধরে নিয়ে যায় বিএসএফ। আটক ব্যক্তির শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে বলে জানা গেছে।  

এ ব্যাপারে বিজিবির ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘২১৭৪ সীমান্ত পিলার এলাকা থেকে বিএসএফ তাঁকে আটক করে নিয়ে যায়। আইনি প্রক্রিয়া শেষে বিকেলে তাঁকে ফেরত দিয়েছে। তিনি কেন সীমান্ত এলাকায় গিয়েছিলেন, এ বিষয়ে আমরা খোঁজ নিচ্ছি।’

পিকআপ খালে উল্টে পড়তেই মাছ ধরায় ব্যস্ত স্থানীয়রা, নিজ চেষ্টায় প্রাণে বাঁচলেন চালক

ফেনীতে ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক

ফেনীতে মহাসড়কে কাভার্ড ভ্যানের চাপায় নিহত ২, আহত ৮

স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি মামলা, কারাগারে গেলেন দুজনেই

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মাহমুদ দুলাল আর নেই

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ বন্ধু নিহত

প্রধানমন্ত্রীর উপহারের পর এবার প্রতিমন্ত্রীর দপ্তরে ফেনীর সেই শিক্ষিকা

বেপরোয়া গতির বাসের ধাক্কায় প্রাণ গেল পৌরসভার সহকারী প্রকৌশলীর

সোনাগাজীতে বিএনপির অনুষ্ঠানে দুই ওসির উপস্থিতি ঘিরে আলোচনা-সমালোচনা