হোম > সারা দেশ > ফেনী

খেলার মাঠে বিদ্যুতায়িত হয়ে কিশোরের মৃত্যু

ফেনী প্রতিনিধি

প্রতীকী ছবি

ফেনীর সোনাগাজীতে খেলার মাঠে বিদ্যুতায়িত হয়ে সাইদ হোসেন নূর (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (২৩ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার সাতাবাড়িয়া হেকিম ডাক্তার বাড়ি-সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।  

মৃত সাইদ মতিগঞ্জ ইউনিয়নের সাতাবাড়িয়া এলাকার নাছির আহমেদের ছেলে। সে মতিগঞ্জ আর এম হাট কে উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সাইদ গতকাল রাতে সাতাবাড়িয়া হেকিম ডাক্তার বাড়ির পাশে মিনিবার ফুটবল খেলছিল। খেলা শেষে বিদ্যুতের একটি লাইন খুলতে গিয়ে অসাবধানতাবশত সে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে পড়ে যায়। তাৎক্ষণিক আশপাশে থাকা অন্য কিশোরেরা তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা রকি আহমেদ নেহাল বলেন, সাইদ অত্যন্ত বিনয়ী ও ভদ্র ছেলে ছিল। তার এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, বিদ্যুতায়িত হয়ে ওই কিশোরের মৃত্যু হয়েছে। কিশোরের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই।

পিকআপ খালে উল্টে পড়তেই মাছ ধরায় ব্যস্ত স্থানীয়রা, নিজ চেষ্টায় প্রাণে বাঁচলেন চালক

ফেনীতে ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক

ফেনীতে মহাসড়কে কাভার্ড ভ্যানের চাপায় নিহত ২, আহত ৮

স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি মামলা, কারাগারে গেলেন দুজনেই

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মাহমুদ দুলাল আর নেই

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ বন্ধু নিহত

প্রধানমন্ত্রীর উপহারের পর এবার প্রতিমন্ত্রীর দপ্তরে ফেনীর সেই শিক্ষিকা

বেপরোয়া গতির বাসের ধাক্কায় প্রাণ গেল পৌরসভার সহকারী প্রকৌশলীর

সোনাগাজীতে বিএনপির অনুষ্ঠানে দুই ওসির উপস্থিতি ঘিরে আলোচনা-সমালোচনা