হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর শ্যামলীসহ কিছু এলাকায় আগামীকাল গ্যাস সরবরাহ ৬ ঘণ্টা বন্ধ থাকবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানী ঢাকার কিছু এলাকায় আগামীকাল বৃহস্পতিবার ছয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত রাজধানীর শ্যামলী, আদাবর, পিসি কালচার, মোহাম্মদীয়া হাউজিং, জাপান গার্ডেন সিটি, ধানমন্ডি সাতমসজিদ রোডের পশ্চিম পার্শ্ব, হাজারীবাগ, রায়েরবাজার এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

ঢাকা ও আশপাশের জেলায় গ্যাস সরবরাহকারী সংস্থা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড আজ বুধবার সংস্থাটির ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

তিতাসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

ডিএসসিসিতে দুই খাল পুনরুদ্ধারে ১২০০ কোটির প্রকল্প

হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ফের রিমান্ডে

সংবাদ প্রকাশের পর উত্তরায় ফুটপাত-রাস্তা দখলমুক্ত, গ্রেপ্তার ৪

যুবদল পরিচয়ে চাঁদা দাবি, দ্রুত ব্যবস্থা নেওয়ায় প্রধানমন্ত্রীকে চিকিৎসকের ধন্যবাদ

সারা দেশে চাঁদাবাজদের তালিকা করছে র‍্যাব

ঢাকা-৪ আসনের ৭৫ ভাগ গ্রাহক গ্যাস পাচ্ছে না: এমপি জয়নুল আবেদীন

‘পুলিশের ওপর জনগণের আস্থা নাই’ ম্যাজিস্ট্রেটের মন্তব্যে পুলিশ অ্যাসোসিয়েশনের উদ্বেগ

অর্থ লুটপাটের অভিযোগে রাকিন সিটি প্রশাসকের অপসারণ দাবিতে মানববন্ধন

চার দাবি পূরণে ঢাকা মেডিকেল ইন্টার্ন চিকিৎসকদের আলটিমেটাম

বায়তুল মোকাররম এলাকায় ফুটপাতে দোকান বসানো নিয়ে ব্যবসায়ী ও হকারদের সংঘর্ষ