হোম > সারা দেশ > ঢাকা

দিয়াবাড়িতে পরিত্যক্ত অবস্থায় মিলল পুলিশের অস্ত্র-গুলি

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি। ছবি: উত্তরা আর্মি ক্যাম্প

রাজধানীর তুরাগের দিয়াবাড়ি থেকে গভীর রাতে পুলিশের ব্যবহৃত অস্ত্র ও গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে দিয়াবাড়ির ১৬ নম্বর সেক্টর থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র-গুলিগুলো উদ্ধার করে উত্তরা আর্মি ক্যাম্পের সেনাবাহিনীর কর্মকর্তারা।

উত্তরা আর্মি ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা ১৬ নম্বর সেক্টরের দিয়াবাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় একটি থ্রি নট থ্রি রাইফেল, ১৮টি শর্ট গানের কার্তুজ এবং ২টি ৭.৬২ মি. মি বল এ্যামো উদ্ধার করা হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক দিয়াবাড়ি আর্মি ক্যাম্পের একজন সেনা কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘ধারণা করা হচ্ছে রাইফেল ও গুলিগুলো পুলিশের। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে থানা থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল।’

উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি তুরাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেই সাথে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে আর্মি ক্যাম্পের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

‘তার আচরণ ভালো লাগেনি’—আদালতকে আসামি শাহিন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তি

রাজধানীর সায়েদাবাদে মাদক কারবারিদের গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আহত

রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালকের মৃত্যু

রাজধানীর কদমতলীতে ট্রাকচাপায় কিশোর নিহত

‘বনি ইসরায়েল উত্থান-পতন’

মাসব্যাপী মশা মারবে ডিএসসিসি

ইকরার আত্মহত্যায় প্ররোচনার আসামি হলেন আলভী–তিথি

যমুনার সামনে উল্টো পথে আসা দুই সরকারি গাড়ির মুখোমুখি সংঘর্ষ

উত্তরায় হাসপাতালে ড্রাম বিস্ফোরণ, ওয়ার্ড বয় আহত