হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা মেডিকেলে চিকিৎসককে চড়, রোগী আটক

ঢামেক প্রতিবেদক

ফাইল ছবি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত এক চিকিৎসককে চড় মারার অভিযোগ উঠেছে আরিফ হোসেন নামে এক মানসিক রোগীর বিরুদ্ধে। এরই মধ্যে তাঁকে আটক করে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

তবে আরিফের মা-বাবার অভিযোগ, থানায় নেওয়ার আগে তাঁদের ছেলেকে হাসপাতালের পুলিশ ক্যাম্পের ভেতরে নিয়ে মারধর করেছেন চিকিৎসকেরা। অনুরোধ করা সত্ত্বেও তাঁরা থামেননি।

আজ শুক্রবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ মো. মাসুদ আলম।

তিনি জানান, জরুরি বিভাগের (রুম-৪) নিউরোসার্জারি বিভাগের ডা. মনিমুল আহমেদের গালে চড় মারেন আরিফ হোসেন (১৮)। এরপর আনসার সদস্যরা তাঁকে আটক করে পুলিশ ক্যাম্পে নিয়ে যান। পরে তাঁকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।

আরিফের বাবা মো. তাজউদ্দিন জানান, নারায়ণগঞ্জের ফতুল্লা ইউনিয়নের কাশিমপুর খিলমার্কেট এলাকায় তাঁরা থাকেন। সেখানে এক ছাপাখানায় কাজ করতেন আরিফ। কয়েক মাস আগে তাঁর মানসিক সমস্যা দেখা দেয়। স্থানীয় এক হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। সপ্তাহখানেক আগে ফতুল্লার শান্তিনগর এলাকায় সোহেল নামে এক ব্যক্তির সঙ্গে দেখা হয় আরিফের। সে সময় আরিফের অস্বাভাবিক আচরণে ক্ষিপ্ত হয়ে তাঁকে কয়েকজন মিলে মারধর করেন। আহত আরিফকে তখন নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি জানান, ওই হাসপাতালের চিকিৎসকেরা আরিফের মাথায় সিটি স্ক্যান করানোর পাশাপাশি ভালো কোনো হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এ জন্য আজ আরিফকে তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগে টিকিট কেটে ৪ নম্বর রুমে ঢোকার পর চিকিৎসক যখন জানতে চান, তাঁরা কোথা থেকে এসেছেন, ঠিক তখনই হঠাৎ আরিফ তাঁর গালে চড় মেরে বসেন।

আরিফের বাবা তাজউদ্দিন ও মা শিল্পী বেগম অভিযোগ করে বলেন, ‘আমাদের ছেলের মাথায় সমস্যা আছে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে সে। অন্যায়ভাবে সে আজকে ডাক্তারের গায়ে হাত তুলেছে। কিন্তু এরপর ডাক্তাররা আমাদের ছেলেকে হাসপাতালের পুলিশ ক্যাম্পের ভেতরে নিয়ে অনেক মারধর করে। মাটিতে ফেলে লাথি মারে। আমরা ডাক্তারদের পা ধরে মাফ চেয়েছি। তারপরও তারা মেরেছে তাকে।’

এ ঘটনার পর প্রায় এক ঘণ্টা নিউরোসার্জারি বিভাগের চিকিৎসকদের সেবা দিতে দেখা যায়নি।

মোহাম্মদপুরে গ্যারেজে প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৮

‘তার আচরণ ভালো লাগেনি’—আদালতকে আসামি শাহিন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তি

রাজধানীর সায়েদাবাদে মাদক কারবারিদের গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আহত

রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালকের মৃত্যু

রাজধানীর কদমতলীতে ট্রাকচাপায় কিশোর নিহত

‘বনি ইসরায়েল উত্থান-পতন’

মাসব্যাপী মশা মারবে ডিএসসিসি

ইকরার আত্মহত্যায় প্ররোচনার আসামি হলেন আলভী–তিথি

যমুনার সামনে উল্টো পথে আসা দুই সরকারি গাড়ির মুখোমুখি সংঘর্ষ