হোম > সারা দেশ > ঢাকা

ঢামেকের মর্গে আন্দোলনের সময় নিহত বেওয়ারিশ ৬ লাশ

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন মারা যাওয়া ছয় লাশের খোঁজ পাওয়া গেছে। আজ শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে শাহবাগ থানার পুলিশ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘জুলাই অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল’-এর একদল সদস্য এই লাশগুলোর সন্ধান পান। এ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

ছয়টি লাশের মধ্যে রয়েছে অজ্ঞাতনামা পুরুষ (২০), অজ্ঞাতনামা পুরুষ (২৫), অজ্ঞাতনামা পুরুষ (২২), অজ্ঞাতনামা পুরুষ (৩০) ও অজ্ঞাতনামা নারী (৩২) রয়েছেন। এ ছাড়া এনামুল (২৫) নামের এক যুবক রয়েছেন।

লাশগুলোর ময়নাতদন্ত বিশ্লেষণ করে দেখা যায়, পাঁচজনের মৃত্যুর কারণ হিসেবে লেখা হয়েছে ‘আঘাতজনিত মৃত্যু’ আর এনামুলের মৃত্যুর কারণ হিসেবে ‘ওপর থেকে নিচে পড়ে মৃত্যু’ লেখা হয়েছে।

শাহবাগ থানার পুলিশের পক্ষ থেকে বলা হয়, লাশগুলোর ডিএনএ সংগ্রহ করে তাদের পরিহিত আলামত সংগ্রহ করা হয়েছে। সবগুলো লাশ ঢামেকের ফরেনসিক হিমাগারে রক্ষিত আছে।

শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর আজকের পত্রিকাকে বলেন, ‘ঢামেকের মর্গে যে লাশগুলো আছে তা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের লাশ। তাদের পরিবারের খোঁজ পাওয়া যায়নি। আমরা বিভিন্ন থানায় তথ্য পাঠিয়েছি, মিডিয়াকেও জানাচ্ছি। আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও মর্গে পরিদর্শন করেছেন।’

এদিকে সংবাদ সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বেওয়ারিশ লাশগুলোকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই অভ্যুত্থান–বিষয়ক বিশেষ সেলের প্রধান হাসান ইনাম। পরবর্তীকালে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শাহবাগ থানার মাধ্যমে ঢামেকের মর্গ পরিদর্শন করেছি। ছয়টি বেওয়ারিশ লাশের খোঁজ পেয়েছি। কারও পরিবারের সদস্যদের মধ্যে এ রকম কেউ মিসিং থাকলে তারা যেন জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের সঙ্গে যোগাযোগ করে’।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তি

রাজধানীর সায়েদাবাদে মাদক কারবারিদের গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আহত

রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালকের মৃত্যু

রাজধানীর কদমতলীতে ট্রাকচাপায় কিশোর নিহত

‘বনি ইসরায়েল উত্থান-পতন’

মাসব্যাপী মশা মারবে ডিএসসিসি

ইকরার আত্মহত্যায় প্ররোচনার আসামি হলেন আলভী–তিথি

যমুনার সামনে উল্টো পথে আসা দুই সরকারি গাড়ির মুখোমুখি সংঘর্ষ

উত্তরায় হাসপাতালে ড্রাম বিস্ফোরণ, ওয়ার্ড বয় আহত

শেখ সেলিমের বিরুদ্ধে মামলার অনুমোদন, স্ত্রী–সন্তানদের সম্পদ বিবরণী চাইল দুদক