হোম > সারা দেশ > ঢাকা

পদ্মা সেতুতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

পদ্মা সেতুর মুন্সিগঞ্জের মাওয়া অংশে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে একটি বাসের হেলপারসহ অন্তত আহত ২ গুরুতর হয়েছেন। আজ শনিবার বিকেল ৪টার দিকে সেতুর ১৪ ও ১৫ নম্বর পিয়ারের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। পদ্মা সেতু উত্তর থানার ওসি আলমগীর হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। আহতদের অ্যাম্বুলেন্সে করে শরীয়তপুরের নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে।

পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ‘দুর্ঘটনার পর খবর পেয়ে বাস দুটি র‍্যাকারের মাধ্যমে সরিয়ে নেওয়া হয়েছে। আহত যাত্রীদের শরীয়তপুরে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে। গোল্ডেন লাইন পরিবহনের বাসটি পদ্মা সেতু উত্তর থানায় রয়েছে। সেতুতে এখন যান চলাচল স্বাভাবিক।’

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সেতুতে কাজ চলমান থাকায় ওয়ানওয়ে লেনে যানবাহন চলাচল করছিলো। বিকেলে গোল্ডেন লাইন নামে একটি বাস সেতু হয়ে মাওয়া থেকে শরীয়তপুরের অভিমুখে যাচ্ছিল। যাত্রীবাহী বাসটি সেতুর ১৪ নম্বর পিয়ারের এর কাছে পৌঁছালেন বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী মেঘলা পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসেরই সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় গোল্ডেন লাইন পরিবহনের হেল্পার ও একজন যাত্রী আহত হয়। পরে তাদের একটি অ্যাম্বুলেন্সে করে শরীয়তপুরে নেওয়া হয় । তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তি

রাজধানীর সায়েদাবাদে মাদক কারবারিদের গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আহত

রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালকের মৃত্যু

রাজধানীর কদমতলীতে ট্রাকচাপায় কিশোর নিহত

‘বনি ইসরায়েল উত্থান-পতন’

মাসব্যাপী মশা মারবে ডিএসসিসি

ইকরার আত্মহত্যায় প্ররোচনার আসামি হলেন আলভী–তিথি

যমুনার সামনে উল্টো পথে আসা দুই সরকারি গাড়ির মুখোমুখি সংঘর্ষ

উত্তরায় হাসপাতালে ড্রাম বিস্ফোরণ, ওয়ার্ড বয় আহত

শেখ সেলিমের বিরুদ্ধে মামলার অনুমোদন, স্ত্রী–সন্তানদের সম্পদ বিবরণী চাইল দুদক