হোম > সারা দেশ > ঢাকা

খিলগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় মতিঝিল থানার এসআই নিহত ‎

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এসআই কামরুল ইসলাম। ছবি: সংগৃহীত

‎রাজধানীর খিলগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান নিহত হয়েছেন। সোমবার রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মতিঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

মেজবাহ উদ্দিন বলেন, ‘এসআই কামরুল মোটরসাইকেলে ছিলেন। তাঁকে পেছন থেকে একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।’ ‎এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে এবং বাসের চালককে আটক করেছে পুলিশ।

‎‎জানা যায়, বলাকা পরিবহনের একটি বাস এসআই কামরুল হাসানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। ঘটনার পর স্থানীয়রা উদ্ধার করে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত কামরুল হাসানের বাড়ি নেত্রকোনা সদর উপজেলা নাগরায়। তিনি রাজধানীর বাসাবো এলাকায় বসবাস করতেন।

বিমানবন্দরে এসে জানলেন ভিসা-টিকিট সবই জাল, কান্নায় ভেঙে পড়লেন যাত্রী

মোহাম্মদপুরে গ্যারেজে প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৮

‘তার আচরণ ভালো লাগেনি’—আদালতকে আসামি শাহিন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তি

রাজধানীর সায়েদাবাদে মাদক কারবারিদের গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আহত

রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালকের মৃত্যু

রাজধানীর কদমতলীতে ট্রাকচাপায় কিশোর নিহত

‘বনি ইসরায়েল উত্থান-পতন’

মাসব্যাপী মশা মারবে ডিএসসিসি

ইকরার আত্মহত্যায় প্ররোচনার আসামি হলেন আলভী–তিথি