হোম > সারা দেশ > ঢাকা

সাবেক আইজিপি বেনজীরের ‘ক্যাশিয়ার’ জসিম গ্রেপ্তার

প্রতিনিধি (ঢাকা) উত্তরা

সাবেক আইজিপি বেনজীর আহমেদের’ ক্যাশিয়ার’ খ্যাত জসিম উদ্দিন গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের ‘ক্যাশিয়ার’ খ্যাত জসিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে খিলক্ষেতের লো-মেরেডিয়ান হোটেল থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

জসিম চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাবেক চেয়ারম্যান।

এ বিষয়ে খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) আশিকুর রহমান দেওয়ান আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তার হওয়া জসিম উদ্দিনের বিরুদ্ধে বাড্ডা থানায় একটি মামলা রয়েছে। বাড্ডা থানা পুলিশ জসিমকে গ্রেপ্তার করতে আমাদের কাছে সহযোগিতা চাইলে, আমরা বাড্ডা থানা–পুলিশকে সহযোগিতা করি। গ্রেপ্তারের পর তাঁকে বাড্ডা থানা পুলিশ নিয়ে গেছে।’

অপর দিকে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘গত ২১ নভেম্বর বাড্ডা থানায় একটি মারামারির মামলা হয়। মামলা নম্বর ১৬। ওই মামলার ২১ নম্বর আসামি জসিম। তাঁকে গ্রেপ্তারের পর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।’

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তি

রাজধানীর সায়েদাবাদে মাদক কারবারিদের গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আহত

রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালকের মৃত্যু

রাজধানীর কদমতলীতে ট্রাকচাপায় কিশোর নিহত

‘বনি ইসরায়েল উত্থান-পতন’

মাসব্যাপী মশা মারবে ডিএসসিসি

ইকরার আত্মহত্যায় প্ররোচনার আসামি হলেন আলভী–তিথি

যমুনার সামনে উল্টো পথে আসা দুই সরকারি গাড়ির মুখোমুখি সংঘর্ষ

উত্তরায় হাসপাতালে ড্রাম বিস্ফোরণ, ওয়ার্ড বয় আহত

শেখ সেলিমের বিরুদ্ধে মামলার অনুমোদন, স্ত্রী–সন্তানদের সম্পদ বিবরণী চাইল দুদক