হোম > সারা দেশ > ঢাকা

নৃত্যশিল্পী ইভানের বিরুদ্ধে মানব পাচার মামলার প্রতিবেদন ৩ জুলাই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মানব পাচার আইনে করা মামলায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগসহ অন্যদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ৩ জুলাই ধার্য করা হয়েছে। 

আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান এই তারিখ ধার্য করেন। 

আজ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির এসআই মো. কামরুজ্জামান প্রতিবেদন দাখিল করতে পারেননি বিধায় আদালত নতুন তারিখ ধার্য করেন। 

আদালতের নারী ও শিশু নির্যাতন দমন সেলের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই তাহমিনা হক বিষয়টি নিশ্চিত করেন। 

 ২০২০ সালের ২ জুলাই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মানব পাচারকারী আজম খানসহ ৯ জনের বিরুদ্ধে মানব পাচার আইনে লালবাগ থানায় একটি মামলা করেন সিআইডির সহকারী পুলিশ সুপার মৃণাল কান্তি শাহ। মামলার আসামিরা হলেন আলামিন হোসেন ওরফে ডায়মন্ড, স্বপন হোসেন, আজম খান, নাজিম, এরশাদ ও নির্মল দাস, আলমগীর, আমান ও শুভ। মামলায় অজ্ঞাতনামা মানব পাচারকারীদের কথা উল্লেখ করা হয়। 

দুবাই পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে মানব পাচারকারী চক্রের মূল হোতা আজম খান ও তার চার সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নৃত্যশিল্পী ইভানকে ২০২০ সালের ১১ সেপ্টেম্বর রাতে রাজধানীর নিকেতন থেকে গ্রেপ্তার করা হয়। এরপর একই বছরের ১৫ সেপ্টেম্বর ইভানকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়। পরে তিনি মামলায় জামিন পান। 

মামলার এজাহারে বলা হয়, আসামিরা দুবাইয়ের হোটেল ও ড্যান্স বারে মেয়েদের যৌনকর্মে বাধ্য করতেন। তাঁদের প্রতিনিধিরা দেশের বিভিন্ন নাচের ক্লাব বা সংগঠন থেকে কাজ দেওয়ার নামে মেয়েদের দুবাই পাঠাতেন। 

এ মামলায় গ্রেপ্তার তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে মানব পাচারের ঘটনা বর্ণনা করেন। তাঁদের স্বীকারোক্তিতেই ইভানের নাম উঠে আসে। 

 ‘ধ্যাততেরিকি’ সিনেমায় নৃত্য পরিচালনার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান ইভান শাহরিয়ার সোহাগ। তিনি ড্যান্স ট্রুপ নামে একটি ড্যান্স কোম্পানি পরিচালনা করেন। বিভিন্ন করপোরেট অনুষ্ঠানে পারফর্ম করে তাঁর দল।

বিমানবন্দরে এসে জানলেন ভিসা-টিকিট সবই জাল, কান্নায় ভেঙে পড়লেন যাত্রী

মোহাম্মদপুরে গ্যারেজে প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৮

‘তার আচরণ ভালো লাগেনি’—আদালতকে আসামি শাহিন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তি

রাজধানীর সায়েদাবাদে মাদক কারবারিদের গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আহত

রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালকের মৃত্যু

রাজধানীর কদমতলীতে ট্রাকচাপায় কিশোর নিহত

‘বনি ইসরায়েল উত্থান-পতন’

মাসব্যাপী মশা মারবে ডিএসসিসি

ইকরার আত্মহত্যায় প্ররোচনার আসামি হলেন আলভী–তিথি