হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে মার্কেট দখল করতে গিয়ে যৌথ বাহিনীর হাতে বিএনপি নেতা আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর নিউমার্কেট থানা সংলগ্ন জিলানী মার্কেট দখল করতে গিয়ে যৌথ বাহিনীর হাতে আটক হয়েছেন জাহাঙ্গীর হোসেন পাটোয়ারি। তিনি নিউমার্কেট থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। 

মঙ্গলবার (১ অক্টোবর) সন্ধ্যায় শতাধিক লোক নিয়ে মার্কেটটি দখল করতে গেলে জাহাঙ্গীরসহ তিনজনকে আটক করা হয়। 

নিউমার্কেট জোনের সহকারী কমিশনার তারিক লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন। 

রাত সাড়ে ১০টার দিকে তিনি জানান, রাতে জিলানী মার্কেটে মারামারির ঘটনা ঘটে। এতে কয়েকজন আহতও হয়েছেন। পরে আইনশৃঙ্খলা বাহিনী তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

জিলানী মার্কেট সূত্রে জানা যায়, মার্কেটের নির্বাচিত কমিটি আছে। যারা হেরেছিল তাদের নিয়ে মার্কেট দখল করতে আসেন জাহাঙ্গীর। খবর পেয়ে প্রথমে পুলিশ ও পরে সেনাবাহিনী আসে। এ সময় তিনজনকে আটক করে নিয়ে যায়। 

নিউমার্কেট থানা সূত্রে জানা গেছে, আটক তিনজন থানা হেফাজতে আছেন। তাঁদের ছাড়িয়ে নেওয়ার জন্য বিভিন্ন পক্ষ থেকে তদবির করা হচ্ছে। 

‘তার আচরণ ভালো লাগেনি’—আদালতকে আসামি শাহিন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তি

রাজধানীর সায়েদাবাদে মাদক কারবারিদের গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আহত

রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালকের মৃত্যু

রাজধানীর কদমতলীতে ট্রাকচাপায় কিশোর নিহত

‘বনি ইসরায়েল উত্থান-পতন’

মাসব্যাপী মশা মারবে ডিএসসিসি

ইকরার আত্মহত্যায় প্ররোচনার আসামি হলেন আলভী–তিথি

যমুনার সামনে উল্টো পথে আসা দুই সরকারি গাড়ির মুখোমুখি সংঘর্ষ

উত্তরায় হাসপাতালে ড্রাম বিস্ফোরণ, ওয়ার্ড বয় আহত