হোম > সারা দেশ > ঢাকা

মিরপুরে পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

মিরপুরের রূপনগরে কসমিক ফার্মার একটি ভবনে আগুন লেগেছে। ছবি: আজকের পত্রিকা

‎ঢাকার মিরপুরের রূপনগরে একটি পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে আগুন লেগেছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় বিউবিটি বিশ্ববিদ্যালয়ের সামনে কসমিক ফার্মার একটি ভবনে এই আগুন লাগে।

আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও তিনটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

‎ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, ‘আমরা বেলা ১১টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পাই। আমাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১১টা ৫৬ মিনিটে। এরপর আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।’

‎ফায়ার সার্ভিস জানায়, স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব ছিল ২ কিলোমিটার।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তি

রাজধানীর সায়েদাবাদে মাদক কারবারিদের গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আহত

রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালকের মৃত্যু

রাজধানীর কদমতলীতে ট্রাকচাপায় কিশোর নিহত

‘বনি ইসরায়েল উত্থান-পতন’

মাসব্যাপী মশা মারবে ডিএসসিসি

ইকরার আত্মহত্যায় প্ররোচনার আসামি হলেন আলভী–তিথি

যমুনার সামনে উল্টো পথে আসা দুই সরকারি গাড়ির মুখোমুখি সংঘর্ষ

উত্তরায় হাসপাতালে ড্রাম বিস্ফোরণ, ওয়ার্ড বয় আহত

শেখ সেলিমের বিরুদ্ধে মামলার অনুমোদন, স্ত্রী–সন্তানদের সম্পদ বিবরণী চাইল দুদক