হোম > সারা দেশ > ঢাকা

তুরাগে চুলার আগুনে বস্তির চারটি ঘর পুড়ে ছাই

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 

রাজধানীর তুরাগের গ্যাস সিলিন্ডারের চুলার আগুন থেকে একটি বস্তিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চার ঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

তুরাগের চন্ডালভোগ এলাকার নয়ন ক্যাশিয়ারের বস্তিতে আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত ৮টা ২০ মিনিটের দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

অগ্নিকান্ডের বিষয়ে দিয়াবাড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আলম হোসেন আজকের পত্রিকাকে বলেন, চন্ডালভোগের একটি বস্তিতে রাত ৮টা ৪৩ মিনিটে অগ্নিকান্ডের খবর পাই। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে রাত ৯টা ৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়।

তিনি বলেন, ওই বস্তিতে ২৪টি রুম রয়েছে। যার মধ্যে উজ্জল, জুয়েল, শাহিন ও তৌহিদ নামের চারজনের চারটি টিনশেড রুমে পুড়ে গেছে।

অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রসঙ্গে জানতে চাইলে আলম হোসেন আজকের পত্রিকাকে বলেন, গ্যাস সিলিন্ডারের চুলা থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রায় চার লাখ টাকার আসবাবপত্র পুড়ে গিয়ে ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে ডিএমপি’র তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাহাত খান আজকের পত্রিকাকে বলেন, ‘অগ্নিকান্ডের বিষয়টি আমার জানা নেই।’

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তি

রাজধানীর সায়েদাবাদে মাদক কারবারিদের গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আহত

রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালকের মৃত্যু

রাজধানীর কদমতলীতে ট্রাকচাপায় কিশোর নিহত

‘বনি ইসরায়েল উত্থান-পতন’

মাসব্যাপী মশা মারবে ডিএসসিসি

ইকরার আত্মহত্যায় প্ররোচনার আসামি হলেন আলভী–তিথি

যমুনার সামনে উল্টো পথে আসা দুই সরকারি গাড়ির মুখোমুখি সংঘর্ষ

উত্তরায় হাসপাতালে ড্রাম বিস্ফোরণ, ওয়ার্ড বয় আহত

শেখ সেলিমের বিরুদ্ধে মামলার অনুমোদন, স্ত্রী–সন্তানদের সম্পদ বিবরণী চাইল দুদক