হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুপক্ষে মারামারি

ঢামেক প্রতিবেদক

ছবি: আজকের পত্রিকা

রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে মারামারিতে সাতজন আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। আহতরা হলেন ইমরান হোসেন (২২), আনতা মীম (২১), আশাফ উদ্দিন বাবু (২২), আসিফ (২৪), আফছার উদ্দিন বাবু (২৪), মাসুদ (২৪) ও আল আমিন (২৪)।

ছবি: আজকের পত্রিকা

আহত আল আমিন নামে এক শিক্ষার্থী জানান, গতকাল যাত্রাবাড়ী এলাকায় সমন্বয়কদের মধ্যে মতবিনিময় সভা ছিল। সেখান নাঈম হামিদ পৃথু নামে এক শিক্ষার্থীকে ও আন্দোলনের সক্রিয় সদস্যকে মারধর করে আশিকুজ্জামান হৃদয়, শিমুল, আশিকসহ আরও কয়েকজন। তাঁরাও বৈষম্যবিরোধী আন্দোলনের সদস্য। সেই ঘটনার মীমাংসার জন্য আজ দুপুরে প্রধান কার্যালয়ে বসে আলোচনার কথা ছিল। সেই অনুযায়ী সবাই সেখানে উপস্থিত হন। একপর্যায়ে কার্যালয়ের ভেতরে আজও তাঁদের পিটিয়ে আহত করা হয়। এতে অন্তত ১০ জন আহতের দাবি করেন তিনি।

ছবি: আজকের পত্রিকা

চিকিৎসকের বরাত দিয়ে হাসপাতালটির পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, জরুরি এখন পর্যন্ত সাতজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাঁদের অবস্থা গুরুতর নয়।

‘তার আচরণ ভালো লাগেনি’—আদালতকে আসামি শাহিন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তি

রাজধানীর সায়েদাবাদে মাদক কারবারিদের গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আহত

রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালকের মৃত্যু

রাজধানীর কদমতলীতে ট্রাকচাপায় কিশোর নিহত

‘বনি ইসরায়েল উত্থান-পতন’

মাসব্যাপী মশা মারবে ডিএসসিসি

ইকরার আত্মহত্যায় প্ররোচনার আসামি হলেন আলভী–তিথি

যমুনার সামনে উল্টো পথে আসা দুই সরকারি গাড়ির মুখোমুখি সংঘর্ষ

উত্তরায় হাসপাতালে ড্রাম বিস্ফোরণ, ওয়ার্ড বয় আহত